
চৈত্র মাস বিদায় নিতে চলেছে। আর কদিন পর বাংলা নববর্ষ, শুরু হবে বৈশাখ। কিন্তু চৈত্রের প্রায় পুরোটা সময় সারা দেশে প্রায় প্রতিদিনই আবহাওয়া ছিল বিক্ষুব্ধ। দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। ছিল শিলা ও বজ্রবৃষ্টি। ঈদুল ফিতরের পর কয়েক দিন তাপপ্রবাহ বয়ে যায় যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, ফরিদপুরসহ ২৭টি জেলার ওপর দিয়ে। এরপর গত সপ্তাহজুড়ে চলে আবারও কালবৈশাখীর তাণ্ডব। তবে গরম কিছুটা কমে আসে স্বস্তি।
আপাতত কিছুদিন কিন্তু স্বস্তির আবহাওয়া থাকছে না। পয়লা বৈশাখের আগপর্যন্ত ঢাকাসহ দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা কমে আসতে পারে। এর প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, আজ থেকে ১৩ এপ্রিল সোমবার পর্যন্ত এই তিন দিন সারা দেশে কালবৈশাখীর তেমন আশঙ্কা নেই। বৃষ্টির মাত্রাও কমে আসবে। তবে এই কদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। দেশের অন্যান্য অঞ্চল শুষ্ক থাকবে। এর ফলে গরম বাড়বে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, পয়লা বৈশাখের আগপর্যন্ত সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। নববর্ষের প্রথম দিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হলেও বিচ্ছিন্নভাবে হতে পারে। এ সময় দেশের পশ্চিমাঞ্চলের জেলা যশোর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মধ্যে এ সময় সবচেয়ে কম তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া ১৭ দশমিক ৫।

ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রৌদ্রোজ্জ্বল সকালে দিন শুরু হলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা দুটি লেপার্ড শাবককে রাখা হয়েছিল তিন সপ্তাহের কোয়ারেন্টিনে। সেই তিন সপ্তাহ শেষে পার হয়েছে ৯ বছর। শাবক থেকে লেপার্ডগুলো হয়েছে পূর্ণবয়স্ক। কিন্তু এখনো তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সেই ছোট্ট খাঁচায়।
২১ ঘণ্টা আগে
নদী, পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শনিবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
১ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
২ দিন আগে