আগামীকাল সোমবার বিকেল থেকে সারা দেশে বৃষ্টি কমতে পারে। তাপমাত্রা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ায় অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে। বৃষ্টির কারণে এখন তাপমাত্রা অনেকটাই কমে গেছে। বৃষ্টি বন্ধ হলে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। আগামীকাল হতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে।’
এদিকে আবহাওয়ায় পূর্বাভাস বলছে, আজ সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ১৬১ মিলিমিটার, বরিশালে ১২৯ মিলিমিটার। খুলনা বিভাগের সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার কুমারখালি ও মোংলায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির দেখা মিলেছে রংপুর ও রাজশাহী বিভাগেও।
আজ ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ফরিদপুর ও গোপালগঞ্জে সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে ৭৮ মিলিমিটার।
পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আগামী তিন দিনে সিলেট ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আবার বাড়তে পারে। তবে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকার নদীগুলো এখনো বিপৎসীমার নিচে রয়েছে। এসব নদীর পানি আগামী কয়েক দিন স্থিতিশীল থাকার পর বাড়তে পারে...
২ ঘণ্টা আগে
প্রকৃতিতে প্রতিটি প্রাণীরই নিজস্ব বেঁচে থাকার কৌশল আছে। কেউ শক্তি দিয়ে, কেউ গতি দিয়ে, আবার কেউ বুদ্ধি দিয়ে নিজেদের রক্ষা করে। দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করে এসেছে, প্রতিশোধ নেওয়ার মতো জটিল অনুভূতি কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ।
২ ঘণ্টা আগে
কেনিয়ার দক্ষিণাঞ্চলের আম্বোসেলি জাতীয় উদ্যানের সীমানার বাইরে অন্তত ১৫টি হাতি মারা গেছে। প্রাথমিক অনুসন্ধানে সন্দেহ করা হচ্ছে, উদ্যান সংলগ্ন খামারগুলোতে কীটনাশক ছিটানো টমেটো খাওয়ার ফলেই বিষক্রিয়ায় প্রাণীগুলোর মৃত্যু হয়েছে।
৪ ঘণ্টা আগে
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
১৩ ঘণ্টা আগে