Ajker Patrika

ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১৫: ২২
ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে হতে পারে বৃষ্টি
সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এ আবহাওয়াতে সাধারণ মানুষ ছাতা নিয়ে বের হচ্ছে নিজেদের গন্তব্যে। কড়ইতলা, রাজশাহী সদর, রাজশাহী, ২১ মার্চ ২০২৫। ছবি: মিলন শেখ।

রাজধানী ঢাকায় গতকালের মতো আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে আজ বেলা ১টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব অঞ্চলের ওপরে দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আজ সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে হবে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ১০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাকে ঢাকায় রেখো না, ঢাকার বাইরে নিয়ে যাও’

স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ রমনা থানা পরিদর্শন, ১০ মিনিটে যা যা করলেন

ইরানের সঙ্গে স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান, যুক্তরাষ্ট্র কি মেনে নেবে

‘ছোট ভাইকে না মেরে ভাত খাবে না বড় ভাই’

আওয়ামী লীগের সাবেক ছয়বারের এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত