
আজ শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বেলা ১টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
ঢাকা ছাড়াও রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়েও একই সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি বেড়ে হয়েছে ২৫ দশমিক ২।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৯ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১২ ঘণ্টা আগে
বৈশাখের তীব্র খরতাপে সপ্তাহখানেক আগেও অস্থির করে তোলো দেশের জনজীবন। এবার কয়েক দিনের ঝড়-বৃষ্টি সৃষ্টি করেছে দুর্ভোগ। মধ্যরাত থেকে ভারী বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রাজধানী ঢাকাবাসী।
১ দিন আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় শব্দদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগরীর ২০টি স্থানে পরিচালিত পরিমাপে এ চিত্র উঠে এসেছে, যা জনস্বাস্থ্য ও নগরজীবনের জন্য হুমকি হিসেবে দেখছেন ব
২ দিন আগে
কদিন ধরেই বৃষ্টির দেখা মিলছে যার প্রভাবে গতকাল দূষণের মাত্রা সহনীয় পর্যায়ে ছিল। তবে আজ আবার ঢাকায় দূষণের মাত্রা বেড়ে গিয়ে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বায়ুমানের তালিকায়...
২ দিন আগে