
তীব্র গরমে বিপর্যস্ত দেশবাসী। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে দেখা যায়, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার বুলেটিনে আরও বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি এবং তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে ধরা হয়।
অধিদপ্তর বলছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর দিন-রাতের তাপমাত্রায় তেমন পার্থক্য দেখা যাবে না।
তবে আগামীকাল দেশের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আবহাওয়া বিরূপ হতে পারে...
১১ ঘণ্টা আগে
সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপ—যেভাবেই আসুক না কেন, আগামীকাল সন্ধ্যার পর দেশের উপকূলীয় অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে। তবে ৫ জুলাই রোববার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের চট্টগ্রাম, বরিশাল ও খুলনা অঞ্চলে। এ ছাড়া দেশের মধ্যাঞ্চল ও ঢাকায়ও ভারী বৃষ্টি হতে পারে।
১৭ ঘণ্টা আগে
উজানে ভারী বৃষ্টিপাতের কারণে চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে দেশের ব্রহ্মপুত্র ও মেঘনা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী...
২০ ঘণ্টা আগে
ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কম ছিল। সবচেয়ে বেশি ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদী কোর্টে। রাজধানী ঢাকায় যা ছিল ৩ মিলিমিটার। এর সঙ্গে তাপমাত্রাও বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার দুপুরের মধ্যে ৯টি অঞ্চলে...
১ দিন আগে