
কাগজে-কলমে এখন চলছে বর্ষাকাল। আষাঢ় মাসের আজ ১৯ তারিখ। কিন্তু বর্ষাকাল নেই তার চিরচেনা রূপে; বরং রয়েছে সূর্যের উত্তাপ, প্রচণ্ড রোদের ঝাঁজালো তেজ, আছে ভ্যাপসা গরম। তাই অতিষ্ঠ জনজীবন।
তবে ভারী বৃষ্টির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই ভারী বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে।
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকালের পূর্বাভাসে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে।
দেশের সমুদ্রবন্দরগুলোকে সতর্কসংকেত দেখানোর কথা জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
লঘুচাপটি পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হাওয়ার লক্ষ্মণ এখনো দেখা যায়নি বলে জানান আবহাওয়া বিশেষজ্ঞরা।
আজ দুপুরে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির খুব বেশি শক্তিশালী হাওয়ার লক্ষ্মণ এখন পর্যন্ত মেলেনি। এটি উত্তর-পশ্চিম দিকে ভারতে ওডিশার দিকে এগিয়ে আসছে। হয়তো লঘুচাপটি খুব বেশি শক্তিশালী হয়ে নিম্নচাপের রূপ নিতে পারে।
জেবুন্নেছা আরও বলেন, সুস্পষ্ট লঘুচাপ বা নিম্নচাপ—যেভাবেই আসুক না কেন, আগামীকাল সন্ধ্যার পর দেশের উপকূলীয় অঞ্চল থেকে বৃষ্টি শুরু হতে পারে। তবে ৫ জুলাই রোববার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের চট্টগ্রাম, বরিশাল ও খুলনা অঞ্চলে। এ ছাড়া দেশের মধ্যাঞ্চল ও ঢাকায়ও ভারী বৃষ্টি হতে পারে।

দেশের ৮ বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ঘণ্টা আগে
শৈশবে আকাশে পাখিদের ডানা মেলে উড়ে বেড়ানো দেখে জর্গ মাসেনের মনে প্রশ্ন জাগত—পাখিরা কি আনন্দের জন্যও উড়ে বেড়ায়? বহু বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা করেছেন নেদারল্যান্ডসের উট্রেখট বিশ্ববিদ্যালয়ের আচরণবিষয়ক জীববিজ্ঞানী মাসেন।
১৯ ঘণ্টা আগে
প্রায় প্রতিদিনই ঢাকায় বৃষ্টির দেখা মিলছে। তবুও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে