
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতসহ ঝোড়ো হাওয়া বইছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপে উপকূল অতিক্রম করার প্রভাবে দেশের অন্তত ১৪ জেলার বিভিন্ন স্থানে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম শেষ করতে পারে। এরপর এটি ধীরে ধীরে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের কাছের দ্বীপ ও চর ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তখন ঝোড়ো হাওয়াও থাকতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছের এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলোতে পারস্য উপসাগরের ভঙ্গুর জীববৈচিত্র্যের ওপর যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব ফুটে উঠেছে। ৭ এপ্রিলের একটি ছবিতে দেখা গেছে, ইরানের কেশম দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে পাঁচ মাইলের বেশি এলাকাজুড়ে তেলের আস্তরণ ছড়িয়ে আছে।
৩ ঘণ্টা আগে
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, গবেষণায় সহায়তা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তার লক্ষ্যে ক্রেড বিশ্বের বিভিন্ন প্রান্তের বড় দুর্যোগগুলোর তথ্য সংরক্ষণ করে। এই তথ্যভাণ্ডার মূলত কোনো নির্দিষ্ট জনপদের ঝুঁকি এবং দুর্যোগ হ্রাসে নীতি নির্ধারণে সহায়তা করে।
১৩ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়ে, বাংলাদেশ সময় আজ সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়।
১৪ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১৭ ঘণ্টা আগে