দক্ষিণ চীন সাগরে সৃষ্ট টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামের উত্তর–পূর্ব উপকূলে আঘাত হেনেছে। এটি এখন দুর্বল হয়ে স্থলের দিকে উঠে আসছে। যা পরবর্তীতে আরও দুর্বল হয়ে মিয়ানমারের ওপর দিকে বাংলাদেশের পূর্বাঞ্চলে আসতে পারে। এতে আজ মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশের তিন সমুদ্র বন্দর ও কক্সবাজারে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার তেমন আশঙ্কা নেই।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত শনিবার ভিয়েতনামে আঘাত হেনেছে ‘ইয়াগি’। এই ঝড়ের পরবর্তী প্রভাব বাংলাদেশের কাছাকাছি আসতে পারে। এর প্রভাবে আজ থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে। সারা দেশে বৃষ্টি বাড়ার আভাস থাকলেও এর সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের কোনো সম্পর্ক নেই।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ভারতের ওডিশা রাজ্যের পুরি হয়ে উপকূলে উঠেছে। এতে আপাতত খুব বেশি প্রভাব বাংলাদেশে নেই। তবে মঙ্গলবার থেকে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে ইয়াগির কারণে। তিন–চার দিন বৃষ্টির প্রভাব থাকবে। এটি স্থলভাগ হয়ে বাংলাদেশে ঢুকবে।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর–উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় পুরীর নিকট দিয়ে ওডিশা উপকূল অতিক্রম করে বর্তমানে ওডিশা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ইয়াগির প্রভাবে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ২০০ মিলিমিটার গড়ে বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগে ১১ ও ১২ সেপ্টেম্বরের দিকে বৃষ্টি হবে।
ভারতের ত্রিপুরা ও চট্টগ্রাম অঞ্চলে আবারও ভারী বর্ষণ হতে পারে বলে উল্লেখ করেন এ আবহাওয়াবিদ।
বাতাসে দূষণের মাত্রা বাড়তে থাকলে সবচেয়ে বেশি ভুগতে হয় শিশুদের। ঢাকার বাতাসে দূষণের মাত্রা সহনীয় অবস্থায় দেখালেও গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকার বায়ুমান সতর্কতামূলক বা শিশু ও বয়স্ক ব্যক্তিদের মতো সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর।
৪ মিনিট আগে
নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সব সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পার। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। মৃদুমন্দ হাওয়াও বইছে। নেই রোদের উত্তাপ। আষাঢ়ের ২১তম দিনে এসেও বর্ষার ঝরঝর দিনের রূপের দেখা এখনো মেলেনি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১ দিন আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সম্ভাব্য ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...
২ দিন আগে