Ajker Patrika

বৃষ্টি কমছে সারা দেশে, গরমও কি কমবে

আজকের পত্রিকা ডেস্ক­
বৃষ্টি কমছে সারা দেশে, গরমও কি কমবে
ফাইল ছবি

আর মাত্র ১১ দিন পর আসছে কার্তিক মাস। তবে মধ্য আশ্বিনে মিলছে হেমন্তের পরশ। মৌসুমি বায়ুও বাংলাদেশ থেকে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। এ কারণে বৃষ্টিও কম হচ্ছে। ফলে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও মধ্য রাতে গরম কমছে। উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে ভোরবেলায় কুয়াশাও পড়ছে। রাতের তাপমাত্রা সারা দেশেই ২৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও যশোরে ৩৫ দশমিক ৬, যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ৫। এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা কমলেও সারা দেশে অপরিবর্তিত থাকতে পারে।

আজ সোমবার সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে হালকা বৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে। এ ছাড়া গত ২৪ ঘণ্টার রাজধানী ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে গতকাল রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত