Ajker Patrika

বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১: ৩৩
বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আলোচনা সভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপাগাছের চারা রোপণ করেন। পরবর্তীকালে তিনি মূল আলোচনা পর্বে অংশ নেন।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবারে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব বসতি দিবস। নগরায়ণের প্রভাব এবং মানুষের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ আবাসনের গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল উদ্দেশ্য।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নিয়েছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন—

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত