
আবার ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামল দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। উত্তরের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে এটি রেকর্ড করেছে। এ দিকে এই অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা এবং শীতজনিত রোগব্যাধি।
স্থানীয়রা বলছেন, দিনে-রাতে দু-রকম তাপমাত্রা অনুভব করছেন তাঁরা। সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত তীব্র ও কনকনে শীত অনুভূত হয়। শীত নিবারণের জন্য একাধিক কাঁথা, কম্বল ও লেপ ব্যবহার করেও কাবু হয়ে পড়ছেন তারা। বিছানাপত্র থেকে শুরু করে ঘরের মেঝে, আসবাবপত্র সবকিছুই বরফের মতো ঠান্ডা অনুভূতি। দিনে এই সেই তুলনায় খানিকটা কম।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ তাপমাত্রা আবার ১০ ডিগ্রির নিচে নেমেছে। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
জিতেন্দ্রনাথ বলেন, ৮ থেকে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়, সে হিসেবে এটি মৃদু শৈত্যপ্রবাহ।

দেশজুড়ে আজ বুধবার রাত থেকে পরবর্তী কয়েক দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। বৃষ্টি ঝরলেও এই সময়ে কখনো গরম বাড়বে, আবার কখনো তাপমাত্রা কমে মিলবে স্বস্তি।
৫ ঘণ্টা আগে
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সারা দেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার সকাল ৯টায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও কক্সবাজারে টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজধানী ঢাকায় যা ছিল ৩১ দশমিক ৫। অন্যদিকে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ দিন আগে
রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
২ দিন আগে