
ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র সঞ্চালনায় আর থাকছেন না সৌরভ গাঙ্গুলী। তাঁর জায়গায় দেখা যাবে অভিনেতা দেবকে। দুই মাস ধরে শোনা যাচ্ছিল এমন কথা। যদিও এ বিষয়ে জি বাংলা চ্যানেল বা দেব—কেউই মুখ খোলেননি। অবশেষে দাদাগিগির নতুন সিজনের প্রোমো প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো সঞ্চালক হয়ে আসছেন দেব।
ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। ২০০৯ সালে শুরু হওয়া শোর তৃতীয় সিজন ছাড়া সব সিজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি। প্রোমোতে তাই নিজে থেকে জানিয়ে দিলেন একটু ভয় ও নার্ভাসের কথা। সে সময় দেবকে সাহস জোগাতে দেখা গেল জি বাংলার দুই সঞ্চালক অভিনেতা যিশু সেনগুপ্ত এবং আবীর চট্টোপাধ্যায়কে।

১ মিনিট ২০ সেকেন্ডের প্রোমোয় ভয়ে ভয়ে দেবকে বলতে শোনা যায়, ‘কোথায় দাদা আর কোথায় আমি…।’ এ অবস্থায় সেটে হঠাৎ দেখা যিশু-আবীরের সঙ্গে। দেবের কাঁধে হাত রেখে ভরসা জুগিয়ে যিশু বলেন, ‘আরে, আমরা পারলে তুই পারবি না?’ পাশেই বসে থাকা আবীর চট্টোপাধ্যায় বললেন, ‘একদমই তাই, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না?’
এবারও দাদাগিরি পরিচালনার দায়িত্বে আছেন অভিজিৎ সেন। তিনি জানান, সঞ্চালকের পাশাপাশি নতুন সিজনে শোয়ের ধরনে খানিকটা বদল আসবে। প্রতিযোগীদের পাশাপাশি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব মেন্টর হিসেবে থাকবেন প্রতি পর্বে। এই ভূমিকার জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকের সঙ্গে যোগাযোগ করেছে দাদাগিরি টিম। শিগগির শুরু হবে দাদাগিরির নতুন সিজন। সে সময় জানা যাবে কারা থাকবেন মেন্টরের ভূমিকায়।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৮ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৮ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে