টিভি নাটক ও সিনেমায় আদনান ফারুক হিল্লোল অভিনয় করছেন অনেক বছর ধরেই। বছর পাঁচেক আগে তাঁর হঠাৎ মনে হয়, দিনশেষে আসলে আমার নিজস্ব কী আছে? আমি যা-ই করছি, হয় প্রযোজকের জন্য করছি, নয়তো চ্যানেলের জন্য। বোধোদয় হয়–এমন কিছু করা উচিত, যেটা একেবারেই নিজের। হিল্লোল তাই নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেন অভিনব শো ‘ডাইন আউট উইথ আদনান’।
‘ফুড’ ও ‘জার্নি’ এ দুটো বিষয়কে মাথায় রেখে তিনি ঘুরতে থাকেন ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোতে। রান্না থেকে শুরু করে পরিবেশন–সবকিছু উঠে আসে তাঁর ক্যামেরায়। সঙ্গে হিল্লোলের নিজস্ব ঢঙের উপস্থাপনা তো ছিলই। হিল্লোল বলেন, ‘আমি রিসার্চ করে দেখলাম, পকেটে কিছু টাকা থাকলেই মানুষ খেতে যেতে পছন্দ করে। আড্ডা থেকে শুরু করে অনেক বিষয়েই মানুষ অনেকটা রেস্টুরেন্টমুখী হয়ে গেছে। আবার দুই-তিন দিনের ছুটি পেলেই কোথাও ঘুরতে বের হয়ে গেল। এ বিষয়গুলোকে মাথায় রেখেই পরিকল্পনা সাজাই এবং কাজ শুরু করি।’
ক্যামেরা নিয়ে রকমারি খাবারের খোঁজে হিল্লোল ছুটে বেড়াতে থাকেন সারা দেশ। গেছেন বিদেশেও–কলকাতা, দুবাইয়ের বাহারি খাবারের চিত্র তুলে এনেছেন। অল্পসময়ের মধ্যেই তাই ‘আদনান ফারুক’ হয়ে ওঠে অনেকের প্রিয় চ্যানেল। তাঁর চ্যানেলে এখন সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় লাখেরও বেশি।
হিল্লোলের জীবনসঙ্গী নওশীন নাহরিন মৌ। এই তারকা দম্পতি অনেক দিন ধরেই থাকেন নিউইয়র্কে। নওশীন সেখানে ফুলটাইম চাকরি করছেন। হিল্লোলও চালিয়ে যাচ্ছেন নিজের কাজ। দেশে থাকার সময়ই নওশীন শুরু করেন তাঁর ইউটিউব চ্যানেলের কাজ। হিল্লোল দেখান খাবার, আর নওশীন দেখান শপিং। তাঁর চ্যানেলটিতে প্রায় আড়াই লাখ সাবস্ক্রাইবার। দুজনেই ভীষণ আনন্দ নিয়ে ইউটিউবিং করেন। হিল্লোল-নওশীনকে অনেকেই তাই বলেন ‘ইউটিউবার দম্পতি’। তাঁদের দেখাদেখি শোবিজের অনেকেই এখন হাঁটছেন এই পথে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১১ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৬ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১৯ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১৯ ঘণ্টা আগে