কলকাতার রাজারহাটের ডিআরআর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, আজ সোমবার বেলা ১১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকেই এই বিপত্তি ঘটেছে। এই স্টুডিওতে ভারতীয় টেলিভিশন জি বাংলার ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শুটিং হয়।
স্টুডিওটিতে আজ সোমবার অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় জি বাংলার নতুন শো ‘সারেগামাপা লিজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই বিপত্তি।
প্রথমে মেইন স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়। পাশের একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্কের সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুরে থাকা পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের গাড়ি দেরিতে আসায় সেখানে বিক্ষোভ দেখানো হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর আগুন লাগার এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই।

অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি। ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। নূতনের হাতে সম্মাননা তুলে দেন অভিনেত্রী সুজাতা ও পূর্ণিমা।
৯ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে সিনেমা মুক্তির আগে প্রচারস্বল্পতা যেন প্রকট হয়ে উঠেছে। এ নিয়ে অনেক সময় শিল্পীদের আক্ষেপ করতেও দেখা গেছে। অনেকেই অভিযোগ করেন প্রচারের অভাবে ভালো অনেক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। এসব বিষয় মাথায় রেখে এবার প্রচার নিয়ে বড় পরিকল্পনা সাজানোর কথা জানালেন দুর্গাপূজা উপলক্ষে...
১০ ঘণ্টা আগে
গান গাওয়ার পাশাপাশি নিয়মিত গান লেখেন সুমী শারমীন। তাঁর লেখা অনেক গানে নিজে কণ্ঠ দিয়েছেন, গেয়েছেন অন্য শিল্পীরাও। এবার সুমীর লেখা গানে কণ্ঠ দিয়েছেন আগুন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তৈরি হয়েছে গান দুটি। সুর করেছেন রুমন হায়াত।
১৪ ঘণ্টা আগে
নতুন অধ্যায়ের সূচনা হলো হলিউডে। ১১১ বিলিয়ন ডলারের ঐতিহাসিক চুক্তির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল অন্যতম শীর্ষ দুই প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। নতুন এই যৌথ কোম্পানির নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেট’, যার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী
১৪ ঘণ্টা আগে