
আজ থেকে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে দুটি নতুন ধারাবাহিক ‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। দুটি নাটকেই সমকালীন পারিবারিক জীবন, সম্পর্কের টানাপোড়েন, মানবিক মূল্যবোধ এবং জীবনের নানা বাস্তবতা উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে। সপ্তাহের রবি থেকে মঙ্গলবার রাত ৯টায় প্রচারিত হবে বিরোধ এবং রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে তবুও জীবন।
একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে বিরোধ ধারাবাহিকটি রচনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল, প্রযোজনায় মামুন মাহমুদ। নাটকের গল্পে দেখা যাবে, অর্থ ও ক্ষমতার অহংকারে অন্ধ মির্জা কামাল একসময় নিজের পরিবারকেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। অতীতের অন্যায়, ষড়যন্ত্র, ভুল সিদ্ধান্ত ও পারিবারিক অবহেলার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের ওপর। প্রতিহিংসা, অবিশ্বাস ও সংঘাতের মধ্য দিয়ে পরিবারের সদস্যরা নিজেদের মানবিক সত্তা হারাতে থাকে। তবে শেষ পর্যন্ত তারা উপলব্ধি করে—ক্ষমতা বা প্রতিশোধ নয়, ভালোবাসা, ক্ষমা, পারিবারিক বন্ধন এবং সঠিক মূল্যবোধই একটি পরিবারকে টিকিয়ে রাখার মূল শক্তি।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা ছবি, তন্ময় সোহেল, কায়েস আরজু, সমাপ্তি মাশুক, নাদিয়া মিম, ইমু শিকদার, সুব্রত চক্রবর্তী, শিবা শানু, মিলি বাসার, আরজুমান্দ আরা বকুল, আজম খান, জুলফিকার চঞ্চল প্রমুখ।
তবুও জীবন ধারাবাহিকটি রচনা করেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, প্রযোজনায় মো. নাসির উদ্দিন। নাটকটিতে অভিনয় করেছেন দীপা খন্দকার, সাব্বির আহমেদ, নুসরাত জান্নাত রুহি, কবির টুটুল, সুমনা সোমা, দিলরুবা দোয়েল প্রমুখ।
এই ধারাবাহিকে থাকছে তিনটি পরিবারের জীবনসংগ্রাম ও টানাপোড়েনের গল্প। সন্তানের নিরাপত্তা নিয়ে শহরের একটি একক পরিবারের কর্মজীবী মা-বাবার উদ্বেগ, একটি যৌথ পরিবারের পারস্পরিক সম্পর্ক ও একসঙ্গে টিকে থাকার সংগ্রাম এবং উন্নত জীবনের আশায় গ্রাম থেকে শহরে আসা এক দম্পতির কাহিনি। জীবনের নানা বাস্তবতা, পারিবারিক দায়বদ্ধতা এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন নাট্যকার।

এ বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্টিস্ট ক্লাব। প্রতিষ্ঠার পর থেকে প্রতি সপ্তাহে নিয়মিত সংগীতানুষ্ঠানের পাশাপাশি কবিতাসন্ধ্যা ও সাহিত্য-সংস্কৃতি নিয়ে আলোচনাসহ নানা ধরনের অনুষ্ঠান করছে আর্টিস্ট ক্লাব। এবার দেশের খ্যা
২ ঘণ্টা আগে
অভিনয়ের টানে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন তাসকিন রহমান। তবে চোখের সমস্যার কারণে ২০২০ সালে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। এর পর থেকে আর শোবিজে পাওয়া যায়নি এই অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায়ও তেমন দেখা মেলে না তাঁর। অবশেষে বিরতি কাটিয়ে সিনেমায় ফিরছেন তাসকিন।
৩ ঘণ্টা আগে
মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে মনোজ বাজপেয়ির নতুন অর্থনীতিবিষয়ক থ্রিলার সিনেমা ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’। তবে ওটিটিতে আসার পর বদলে গেছে সব হিসাব-নিকাশ। ভারতে প্রাইম ভিডিওর সার্বিক ‘মোস্ট ট্রেন্ডিং’ সিনেমার তালিকায় শীর্ষ স্থান দখল করেছে গভর্নর।
৩ ঘণ্টা আগে
১৯৬৯ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার নেপথ্যের গল্প এবার পর্দায় তুলে ধরবেন সৃজিত মুখার্জি। সিনেমার নাম ‘মহারাজা তোমারে সেলাম’। এতে অভিনয় করছেন জিতু কামাল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দত্ত প্রমুখ।
৩ ঘণ্টা আগে