
১৯৬৯ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার নেপথ্যের গল্প এবার পর্দায় তুলে ধরবেন সৃজিত মুখার্জি। সিনেমার নাম ‘মহারাজা তোমারে সেলাম’। এতে অভিনয় করছেন জিতু কামাল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, সৈরিতি বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ দত্ত প্রমুখ। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা এখনো জানানো হয়নি। সেটা আপাতত চমক হিসেবে রেখে দিয়েছেন নির্মাতা।
পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছেন, ষাটের দশকের উত্তাল কলকাতার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কীভাবে তৈরি হয়েছিল গুপী গাইন বাঘা বাইন, সেই কাহিনি মহারাজা তোমারে সেলাম সিনেমার মূল বিষয়। সৃজিতের লক্ষ্য সেই সময়ের বাস্তবতা, সিনেমা তৈরির সঙ্গে যুক্ত মানুষ এবং একটি অসম্ভবকে সম্ভব করে তোলার শিল্পীসত্তাকে সামনে আনা।
মহারাজা তোমারে সেলাম প্রযোজনা করছে হইচই স্টুডিওস এবং ফ্রেন্ডস কমিউনিকেশন। তৈরি হচ্ছে গুপী গাইন বাঘা বাইনের মূল প্রযোজনা সংস্থা পিয়ালি ফিল্মস প্রাইভেট লিমিটেডের সহযোগিতায়। আজ কলকাতার প্রিয়া সিনেমা হলে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করবেন সৃজিত।

কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের ট্যুর থেকে মার্কিন র্যাপার ম্যাকলেমোর বাদ পড়ার পর অনেক ঘটনাই ঘটে গেছে। এমনকি খোদ এড শিরান এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই প্রথম মঞ্চে তিনি ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার সমালোচনা করেছেন।
২০ ঘণ্টা আগে
বিদেশি শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হচ্ছে, অনলাইনে বিক্রি করা হচ্ছে অগ্রিম টিকিট, অনুমতি না মেলায় শেষ মুহূর্তে স্থগিত হচ্ছে আয়োজন। গত এক বছরের বেশি সময় ধরে প্রায় নিয়মিতই দেখা যাচ্ছে এমন চিত্র। এবারও সেই একই ঘটনার মুখোমুখি হলো ঢাকার দর্শক।
১ দিন আগে
হাতিরপুল সেশনের গান ‘উপ’ দিয়ে নিজের জানান দিয়েছিলেন সংগীতশিল্পী অঙ্কন কুমার। যদিও সংগীতে যাত্রা শুরু হয়েছিল তারও আগে। অঙ্কনকে বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেয় কোক স্টুডিও বাংলা। গত বছর কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে প্রকাশ পাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’ গানটি তাঁকে এনে দেয় পরিচিতি।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে