সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে রাজধানীর সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছেন বিনোদন সংবাদকর্মীরা। বেলা আড়াইটায় শুরু হওয়া মানববন্ধনে সাংবাদিকেরা তিশার উদ্দেশে বলেন, ‘আপনি নানা সময়ে সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। এবার এসব বন্ধ করুন।’
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর খবর ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। এ বিষয়ে জানতে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম কথা বলতে চান তিশার সঙ্গে। আলাপকালে ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন তিনি। নিজের ভুল স্বীকার করে পরদিন ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তিশা। পরে সেই পোস্ট মুছেও ফেলেন। গত সোমবার বিকেলে সেই সাংবাদিকের নামে ডিবিতে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান তিশা।
সাংবাদিককে হুমকি দেওয়া প্রসঙ্গে সোমবার তিশা বলেন, ‘সেদিন মানসিক ও শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না। ফলে কারও ফোন রিসিভ করতে পারিনি। কিন্তু তামিম নামের একজন সাংবাদিকের মেসেজ পেয়ে তাকে ফোন ব্যাক করি। মেসেজটা এমন ছিল যে একজন নারী হিসেবে এটা আমার জন্য অনেক সেনসিটিভ। আমার মনে হয়েছে, কোনো নারীকেই সে এই প্রশ্ন করতে পারে না, যেটা সে আমাকে করেছে। সেই টেক্সট আমি সবার সামনে প্রকাশ করতে পারব না।’
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান, তিশার সঙ্গে তামিমের কথোপকথনের একটি স্ক্রিনশট দেখা গেছে; যেখানে তামিম তাঁর পরিচয়, পদবি দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করে তিশাকে লিখেছেন, ‘মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে, তিশা অ্যাবরশন করিয়েছেন।’ এতে তিশা অবাক হন। এরপর তামিম বলেন, ‘হ্যাঁ, এমনটাই ছড়াচ্ছে। এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট দেন প্লিজ।’
২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি ডিবি থেকে সাংবাদিকের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তুলে নেওয়ার জন্য বলেন মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৩ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
১৮ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
২১ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২১ ঘণ্টা আগে