শোবিজে প্রেম-বিয়ে ভাঙার ঘটনা যেখানে নিয়মিতই ঘটতে দেখা যায়, সেখানে দাম্পত্য জীবনে একসঙ্গে দুই যুগ পার করে ফেলেছেন বাংলাদেশের অন্যতম খ্যাতিমান দুই অভিনয়শিল্পী তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। আজ এই তারকা জুটির ২৪তম বিবাহবার্ষিকী। পর্দায় এই জুটি যেমন দর্শকদের নজর কেড়েছে, তেমনি বাস্তবেও অনন্য উদাহরণ তৈরি করেছে।
বুয়েট থেকে স্থাপত্যে স্নাতক অর্জন করা তৌকীর আহমেদের অভিনয়ের প্রতি আলাদা ভালো লাগা কাজ করায় পড়াশোনা করেছেন অভিনয় আর চলচ্চিত্র নিয়েও। আশির দশকে নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন তৌকীর। পরবর্তী সময়ে লন্ডনের রয়্যাল কোর্ট থিয়েটার থেকে মঞ্চনাটক পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ এবং নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রে ডিপ্লোমা করে তিনি নাট্য ও চলচ্চিত্র পরিচালনা শুরু করেন।
অন্যদিকে জনপ্রিয় অভিনেতা বাবা আবুল হায়াতের পথ অনুসরণ করে নব্বইয়ের দশকে অভিনয়জগতে পা রাখেন বিপাশা হায়াত। নব্বইয়ের দশকে জনপ্রিয় অনেক টিভি নাটকে অভিনয়ই তাঁকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। মঞ্চনাটকেও তিনি সমানভাবে সফল ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক পাস করেন গুণী এই অভিনেত্রী।
নব্বইয়ের দশকে একসঙ্গে অনেক কাজ করতে শুরু করেন তৌকীর-বিপাশা জুটি। সহশিল্পীর সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তাঁদের মধ্যে। ওই সময় টেলিভিশনের পর্দায় তাঁরা হয়ে ওঠেন জনপ্রিয় জুটি।
তাঁদের ভালোবাসার সম্পর্ক গভীরতা লাভ করে ১৯৯৯ সালে। ওই বছরের জুলাইয়ের ২৩ তারিখে, অর্থাৎ আজকের এই দিনে অভিনেত্রী বিপাশা হায়াতকে বিয়ে করেন তৌকীর।
ক্যারিয়ারে তাঁরা যেমন সফল, তেমনি তাঁরা সফল ব্যক্তিগত জীবনেও। এই তারকা জুটির সংসারে রয়েছে এক মেয়ে আরিশা আহমেদ ও এক ছেলে আরীব আহমেদ। দেখতে দেখতে বিবাহিত জীবনে একসঙ্গে ভালোবাসার দুই যুগ পার করলেন জনপ্রিয় এই তারকা জুটি।

ঈদ উপলক্ষে ইয়াশ রোহান ও পারশা ইভানাকে নিয়ে তৈরি হয়েছে ওয়েব কনটেন্ট ‘একসাথে আলাদা’। আধুনিক নগরজীবনের প্রেম, মান-অভিমান আর সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে এটি বানিয়েছেন রেজাউর রহমান। গত রোববার রাতে প্রকাশ পেল এর ট্রেলার।
৭ ঘণ্টা আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমি এই রায় ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রায় প্রতি ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত সিনেমা। এই রোজার ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে তাঁর। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ ও জাহিদ জুয়েলের ‘পিনিক’—এই দুই সিনেমায় ভিন্ন দুই চরিত্রে চমকে দিতে প্রস্তুত বুবলী।
২০ ঘণ্টা আগে
গত দেড় দশকে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
২০ ঘণ্টা আগে