
গত মাসের শেষ দিকে বিয়ে করেন টিভি নাটকের অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ৯ টাকা দেনমোহরে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে একটি মাদ্রাসায় বিয়ে হয় চমকের। বিয়ের খবর প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে এই নায়িকা। বিয়ের পরপরই খবর ছড়ায়, চমকের আগে আরও দুটি বিয়ে করেছেন আজমান। এবার একাধিক বিয়ের কথা নিজেই স্বীকার করলেন চমকের স্বামী। এক ভিডিওবার্তায় আজমান জানান, আগের স্ত্রীদের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরেই চমকের সঙ্গে সম্পর্ক হয় তাঁর।
৩ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওবার্তায় আজমান নাসির বলেন, ‘ডিভোর্সের অনেক পরে চমকের সঙ্গে আমার পরিচয়। চমক আমার অতীত সম্পর্কে জানতেও চায়নি। সে আমাকে ভালোবেসেছে, আমি তাকে ভালোবেসেছি। ইসলামি শরিয়ত মেনেই বিয়ে করি।’
বিয়ে করে অপরাধ করেননি মন্তব্য করে আজমান বলেন, ‘আমার দুইটা ডিভোর্স হওয়ার পরে চমককে বিয়ে করেছি—এটা কি আমার অপরাধ? এখন তো মানুষ বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে। আমি তো এটা করিনি। আমি বিয়ে করেছি। তবুও আপনারা (সংবাদমাধ্যম) যেভাবে নিউজ করেছেন, মনে হয় না আমরা আর বেশি দিন সুখে শান্তিতে থাকতে পারব। আপনারা যেভাবে বলছেন, ৯ দিনও থাকবে না সংসার। আপনারা কি এটাই চান? এটাই কি সমাধান?’
আগের দুই বিয়ের খবর প্রকাশের পর চমকের সামনে দাঁড়াতে পারছেন না বলে জানান আজমান। তিনি বলেন, ‘আমার কুৎসিত অতীত কখনোই চমকের সামনে আনতে চাইনি। সবসময় চেয়েছি আমার অতীত থেকে চমককে দূরে সরিয়ে রাখতে। কিন্তু আপনাদের এমন নিউজের কারণে বারবার তাঁর সামনে আমার অতীত চলে আসছে। আমি তাঁকে মুখ দেখাতে পারছি না। এমন নিউজের পর থেকে চমকের সামনে দাঁড়াতে পারিনি।’
এই বিষয়ে কথা বলার জন্য চমকের সঙ্গে যোগাযোগ করলে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। তবে আজমান নাসিরের ভিডিওবার্তাটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে চমক লিখেছেন, ‘আই অ্যাম সরি, আজমান নাসির’।
জানা গেছে, ২০০৮ সালে সামান্তা ইসলামকে প্রথম বিয়ে করেন আজমান নাসির। ২০১১ সালের নভেম্বরে তাঁদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। তবে ২০১৬ সালেই সেই সংসার ভেঙে যায়। এরপর ২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন আজমান। সেই সংসারও বেশি দিন টেকেনি। অবশেষে গত মাসে টিভি অভিনেত্রী চমককে বিয়ে করেন তিনি।
রুকাইয়া জাহান চমক সম্পর্কিত আরও খবর পড়ুন:

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে