বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি নিজের পছন্দের মানুষের সঙ্গে আংটি বদল হয়েছে চমকের। বাগদানের বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
বাগদানের ছবি শেয়ার করে ফেসবুকে চমক লিখেছেন, ‘আমরা একে অপরের প্রেমে পড়েছি। আমাদের স্বর্গীয় ভালোবাসা, আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি।’
চমকের শেয়ার করা ছবিতে দেখা গেল লাল রঙের সালোয়ার–কামিজে সেজেছেন তিনি, আর তাঁর হবু বর সেজেছেন লাল পাঞ্জাবিতে। বাগদান সারলেও কবে বিয়ে করবেন, সে বিষয়ে কিছুই জানাননি চমক। এ ছাড়া হবু বরের পরিচয় সম্পর্কেই কিছু বলেননি অভিনেত্রী।
ছবি পোস্ট করার পর সোশ্যাল মিডিয়ায় ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন চমককে। তবে বরের পরিচয় না দেওয়ায় অনেকে আবার এ নিয়ে সমালোচনাও করছেন। সেই সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় চমক বলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি—এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরেও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ। অল্প সময়ের মধ্যে আমি কী করে মানুষটাকে বিচার করব? তবে এই মুহূর্তে এই মানুষটার সঙ্গে আমি সুখী। এটাও সত্যি, সামনের বছর এই মানুষটার সঙ্গে আমি ভালো থাকব কি না, সে আমাকে এভাবে ভালোবাসবে কি না বা আমিও বাসব কি না, জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে, মানুষ নিয়ে চিন্তা না করে আসুন এই মুহূর্তে ভালো থাকার চেষ্টা করি। জীবন খুব ছোট, প্রতি মুহূর্তে ভালো থাকা গুরুত্বপূর্ণ।’
অভিনেত্রী আরও বলেন, ‘এই ছোট জীবনে মানুষ কত খারাপ চিন্তা করে। হিংসা-বিদ্বেষ আরও কত কিছু। এত কিছু বাদ দিয়ে আসুন আমরা চেষ্টা করি সবার জায়গা থেকে ভালো থাকার। আপনার জীবনে অনেক হতাশা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, চাওয়া-পাওয়ার অমিল থাকতে পারে। সেগুলো সমাধানের চেষ্টা করুন। অন্যরা যখন ভালো থাকে, তাদের অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করুন। দেখবেন জীবনটা সুন্দর।’
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’ ইত্যাদি। বড় পর্দায়ও নাম লিখিয়েছেন তিনি। অভিনয় করছেন খ ম খুরশীদের ‘জয় বাংলা ধ্বনি’ ও যৌথ প্রযোজনার ‘ঘুম বারান্দা’ সিনেমায়। ‘ডি-ঢাকা ড্রাগ ডিলারস’ নামের একটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাগুলো।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হলসংকট। তাই সিনেমা মুক্তির সময় বিপাকে পড়েন দেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা। বিকল্প হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী চালুর জোর দাবি জানিয়ে আসছেন নির্মাতারা। অবশেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে দর্শনীর বিনিময়ে সিনেমা প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে
ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন না অভিনেত্রী সামিরা খান মাহি। সর্বশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে অভিনয় করেছেন। সাজ্জাদ সুমন পরিচালিত এই ধারাবাহিকে মাহিকে দেখা গেছে স্বল্প সময়ের জন্য। ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্বে অভিনয় করেন তিনি। এবার দুই মিনি সিরিজে অভিনয় করলেন মাহি।
৬ ঘণ্টা আগে
সিরিজ কিংবা সিনেমা—দুই মাধ্যমেই সায়নী গুপ্তর অভিনয় প্রশংসিত হয়েছে। এবার এই বাঙালি অভিনেত্রী যাত্রা শুরু করেছেন হলিউড সিনেমায়। ‘আর্য্য’ নামের সিনেমাটির পরিচালক নীল টুলি। আর্য্য সিনহা নামের এক পিয়ানো শিক্ষিকাকে কেন্দ্র করে সাজানো হয়েছে চিত্রনাট্য। এই চরিত্রে অভিনয় করবেন সায়নী।
৬ ঘণ্টা আগে
২০১৯ সালে প্রকাশিত ফাহমিদা নবীর গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চোখের কার্নিশে’। ওয়ালিদ আহমেদের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছিলেন সজীব দাস। তাঁর সুর ও সংগীতায়োজনে ফাহমিদা নবীর গাওয়া প্রকাশিত গানের সংখ্যা ২০টি।
৬ ঘণ্টা আগে