৯ টাকা মোহরানায় বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাঁকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।
বিয়ের ছবিতে চমককে খুব সাধারণভাবে দেখা গেছে। একটি মাদ্রাসায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাঁদের সঙ্গে সেখানকার ছাত্রছাত্রীদেরও দেখা গেছে।
বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা দুজনই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনোই গুরুত্বপূর্ণ নয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
চমক আরও লিখেছেন, ‘কাছের কিছু মানুষকে নিয়ে আমরা একটি সাধারণ বিয়ের আয়োজন করেছি, মাদ্রাসার বাচ্চাদের নিয়ে খেয়েছি। আমরা এটিকে সহজ ও সাধারণ রাখতে চেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনেক ভালোবাসা।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আংটিবদল ও দ্রুতই বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপর ফেসবুক থেকেই জানা গেছে, শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী। সঙ্গে আছেন তাঁর হবু বর। শুধু তা-ই নয়, এবারের ঈদ সেখানেই উদ্যাপন। সঙ্গীকে নিয়ে ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকটি ছবি পোস্ট করেন চমক। যেখানে গায়েহলুদের সাজে দেখা গেছে অভিনেত্রী ও তাঁর হবু স্বামীকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ কন্যার গায়েহলুদ, কাল কন্যার বিয়া।’
এর আগে এক ভিডিও বার্তায় চমক বলেছিলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি, এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ।’

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে