শুটিং হাউসে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের দুর্ব্যবহারের অভিযোগ নিয়ে টালমাটাল নাট্য সংগঠনগুলো। সমস্যা সমাধানে ১৩ আগস্ট একসঙ্গে আলোচনায় বসে টেলিভিশন প্রোগ্রাম প্রোডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। এর পরদিন বিজ্ঞপ্তির মাধ্যমে অভিনয় শিল্পী সংঘ জানায়, ক্ষমা চাওয়ার পাশাপাশি আর্থিক জরিমানা দিতে হবে অভিনেত্রী চমককে। তবে সেদিন রাতেই ডিরেক্টরস গিল্ড জানায়, শিল্পী সংঘের সিদ্ধান্তের সঙ্গে একমত নয় তারা। গত সোমবার সংবাদ সম্মেলন করে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনটি। সেই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে অভিনয় শিল্পী সংঘ ও প্রযোজকদের সংগঠন টেলিপ্যাব।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটি দাবি করেছে, পরিচালকেরা চমককে নিষিদ্ধ করায় বিব্রত টেলিপ্যাব ও শিল্পী সংঘ। বিষয়টি নাট্যাঙ্গনের জন্য দুঃখজনক বলেও মনে করেন তাঁরা। এই দ্বন্দ্ব সমাধানে তাঁরা দ্বারস্থ হয়েছে সংগঠনগুলোর অভিভাবক ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন বা এফটিপিওর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটা খুবই সাধারণ বিষয় যে একটি পেশাদার সংগঠন শুধুমাত্র তার সংগঠনের সদস্য ছাড়া অন্য কোনো পেশার শিল্পী, কলাকুশলী বা ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পারে না! নিতান্ত প্রয়োজন হলে সেই পেশার সংগঠনের সাথে আলোচনা করতে পারে।’
সংগঠনটি আরও বলেছে, ‘চমকের বিরুদ্ধে ডিরেক্টরস গিল্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের ব্যক্তিগত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই; আমাদের সিদ্ধান্তে চমকের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো কথা নেই।’
এই পর্যায়ে এফটিপিওর মাধ্যমেই বিষয়টির সমাধান চাইছে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাব। এফটিপিওর সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন লাভলুর সঙ্গে কথা বলেছেন তাঁরা। আগামী ১ সেপ্টেম্বর এ বিষয়ে বৈঠক হবে বলে জানানো হয়েছে। সেখানেই কাঙ্ক্ষিত সমাধান প্রত্যাশা করছে সংগঠন দুটি।
৪ আগস্ট উত্তরায় শুটিং চলাকালে অভিনেতা ফখরুল বাশার মাসুম, নির্মাতা আদিফ হাসানসহ ইউনিটের অনেকের সঙ্গে অসদাচরণ করেন অভিনেত্রী চমক। শুটিং সেটে পুলিশ ডেকে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। ফলে বন্ধ হয়ে যায় শুটিং। পরে সহশিল্পী আরশ খানের বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ তোলেন এবং আরশ ও আদিফের বিরুদ্ধে থানায় জিডি করেন চমক।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে