অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। অপূর্বকে আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি ১১ মার্চ আর্থিক ক্ষতির অভিযোগ এনে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং অভিনয় শিল্পী সংঘের কাছে লিখিত অভিযোগ দিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আলফা আইয়ের ২৪টি নাটকে অভিনয়ের জন্য ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপূর্ব। অগ্রিম হিসেবে তিনি নিয়েছিলেন ২৫ লাখ টাকা। পরবর্তী সময়ে কয়েক দফায় আরও আট লাখ টাকা নেন অভিনেতা। কথা ছিল প্রতি মাসে তিন দিন করে শিডিউল দেবেন। কিন্তু ৯টি নাটক শেষ করার পর টালবাহানা শুরু করেন অপূর্ব। এরপর গত ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি শুটিংয়ের শিডিউল দেন অপূর্ব। তবে নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি তিনি এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। এ অবস্থায় ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে ৭ দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সময় পেরিয়ে গেলেও যোগাযোগ করেননি অপূর্ব। তাই সংগঠনগুলোতে সুষ্ঠু বিচার চেয়ে চিঠি দিয়েছে আলফা আই।
এদিকে আলফা আইয়ের এই চিঠির পরিপ্রেক্ষিতে অভিনয় শিল্পী সংঘ ও টেলিপ্যাবে চিঠি দিয়েছেন অপূর্ব। শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম অপূর্বর চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেই চিঠিতে অভিনেতার দাবি, অপরাধ গণ্য হবে বা আইনি পদক্ষেপ নেওয়ার মতো কোনো কাজ তিনি করেননি। বিষয়টি ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমেও সমাধান করা যেত।
এ বিষয়ে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে অপূর্ব বলেন, ‘আইনি নোটিশ পাঠানোর মতো ঘটনা তো ঘটেনি। কিন্তু বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই এ নিয়ে আমার কথা বলাটা ঠিক হবে না। আমার আইনজীবী বিষয়টি দেখছেন। তিনি আইনি প্রক্রিয়ায় যা করার করবেন। তা ছাড়া সাংগঠনিকভাবে দুই-এক দিনের মধ্যেই জানানো হবে পুরো বিষয়টি।’
অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম জানান, আগামী দুই-এক দিনের মধ্যে দুই পক্ষকে নিয়ে বসবে শিল্পী সংঘ ও টেলিপ্যাব। আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান করা হবে।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৮ ঘণ্টা আগে