
ব্যতিক্রমধর্মী নানা সাংস্কৃতিক আয়োজনের জন্য চীনের সাংহাই শহরের বিখ্যাত লাইভ মিউজিক ভেন্যু দ্য পার্ল বিশেষভাবে পরিচিত। লাইভ মিউজিক, ক্যাবারে প্রযোজনা এবং আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণে দর্শকেরা এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি হন এখানে। ২৬ মার্চ দ্য পার্ল ভেন্যুতে পারফর্ম করবেন বাংলাদেশের সংগীতশিল্পী ও সুরকার আরমীন মূসা। ইতিমধ্যে সাংহাই পৌঁছেছেন তিনি।
সাংহাইয়ের দ্য পার্ল ভেন্যুর ওই দিনের আয়োজনের শুরুতে থাকবে পিয়ানোতে আরমীন মূসার একক পরিবেশনা। পরে ‘দ্য পার্ল রেড স্টারস’ ব্যান্ডের সঙ্গে যৌথ পরিবেশনায় অংশ নেবেন আরমীন। এ ছাড়া এই আয়োজনে থাকছে প্রখ্যাত লোকসংগীতশিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদের প্রতি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি।
আরমীন মূসা বলেন, ‘অনুষ্ঠানে আমার কিছু মৌলিক গান ইংরেজি ও বাংলায় পরিবেশন করব। আব্বাসউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে থাকবে একটি গান। আন্তর্জাতিক দর্শকদের সামনে এটি উপস্থাপন করতে পারছি, সে জন্য আমি খুবই উচ্ছ্বসিত।’
বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মাল্টা ও ভারতে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে আরমীন মূসার। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে চীন। আন্তর্জাতিক পরিসরে নিজের সংগীতকে তুলে ধরতে তিনি বরাবরই এমন ভেন্যু বেছে নেন, যেখানে ভিন্ন সংস্কৃতির শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি করা সম্ভব।
আরমীন মূসার নানি প্রখ্যাত সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ১৯৬৬ সালে চীন সফর করে একাধিক অনুষ্ঠানে বাংলা গান পরিবেশন করেছিলেন। পরে তিনি সেই অভিজ্ঞতা ‘গান গেয়ে এলাম চীনে’ বইয়ে লিপিবদ্ধ করেন। তাই সাংহাইয়ের এই আয়োজনে গান গাওয়াটা আরমীনের জন্য বিশেষ আনন্দের।
উল্লেখ্য, বাংলা গানে ফিউশন করে পরিচিতি পেয়েছেন আরমীন মূসা। তিনি বাংলাদেশের প্রথম গ্র্যামি মনোনীত কম্পোজার। সম্প্রতি ‘দ্যাটস সাংহাই’ ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে আরমীন মূসার বাংলা গানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’।
৯ ঘণ্টা আগে
ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান।
৯ ঘণ্টা আগে
জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন পার হলো রোববার। মাঝপথে এসে কানের অফিশিয়াল রিপোর্ট বলছে, ২০২৬ সালের এই ৭৯তম আসরটি দর্শক সমাগম, টিকিট বিক্রি এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে গত বছরের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
৯ ঘণ্টা আগে
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর এক অন্ধভক্তের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘লাভ ৯৬’ নামের সিনেমা। নব্বইয়ের দশকের আবেগ আর প্রেমের গল্পের পাশাপাশি সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমায়।
৯ ঘণ্টা আগে