
টিভি নাটকের নিয়মিত শিল্পীদের নিয়ে ওটিটির কাজ করতে চান না নির্মাতারা—এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার এ বিষয়ে আক্ষেপ প্রকাশ করে ওটিটির অভিনয়শিল্পীদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী মনিরা মিঠু বললেন, ‘তাহলে ওটিটির শিল্পীরা কেন নাটক করতে আসেন?’
দুই যুগ ধরে টিভি নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন মনিরা মিঠু। অভিনয়গুণে চরিত্রের সঙ্গে মিশে যেতে যেন জুড়ি নেই তাঁর। পর্দায় যে চরিত্রেই হাজির হন, দর্শক তাঁকে তা-ই ভাবেন। সেটা হোক ইতিবাচক কিংবা নেতিবাচক। তবে ওটিটিতে তেমন দেখা যায় না তাঁকে। মনিরা মিঠু জানালেন, নাটকেই ভালো আছেন তিনি। পাশাপাশি ওটিটি নিয়ে আক্ষেপও ফুটে উঠল তাঁর কণ্ঠে।
মনিরা মিঠুর মতে, নাটকের কারণেই শোবিজের পার্শ্ব-অভিনেতারা টিকে আছেন। কাজের সংখ্যা কম হওয়ায় ওটিটির শিল্পীরা ভালো নেই বলেও উল্লেখ করেন তিনি। নাটককে সেরা দাবি করে মনিরা মিঠু বলেন, ‘আমার কাছে নাটক সেরা। নাটক করে আমরা প্রতিটা শিল্পী স্বাবলম্বী। বিশেষ করে পার্শ্বচরিত্রে যাঁরা অভিনয় করি, তাঁরা খেয়ে-পরে বেঁচে আছি। যারা ওটিটি করে তাদের কাছে আমি শুনিনি যে তারা ভালো আছে। আমি ওটিটির বিপক্ষে বলছি না, কিন্তু ওটিটি যদি ১২ মাস ঠিকমতো চালু থাকে এবং পেমেন্ট-সংক্রান্ত বিষয়টা ভালো ওয়েতে চলে, তাহলে মনে হয় শিল্পীরা সার্বভাইব করতে পারত।’
ওটিটিতে টিভি নাটকের অভিনয়শিল্পীদের অবজ্ঞা করা হয় জানিয়ে মনিরা মিঠু বলেন, ‘টিভিতে যারা ঘন ঘন মুখ দেখায়, তারা নাকি ওটিটি করবে না। তাহলে ওটিটিতে যারা কাজ করে, যখন তাদের হাতে কাজ থাকে না, তখন নাটকে অভিনয় করছে কেন? আর আমরা যাঁরা নাটকে নিয়মিত কাজ করছি, তাঁরা ওটিটিতে সুযোগ পাব না! কারণ আমরা নাকি ওভার এক্সপোসড। তাহলে ওটিটির শিল্পীরা এসে কেন নাটক করবে?’
এবার কোরবানির ঈদেও মনিরা মিঠু অভিনীত ‘তোমাদের গল্প ২’, ‘দ্য অভিযান’, ‘দেনা-পাওনা’, ‘ওয়ারিশ’, শূন্যের সংসার’, ‘শূন্য’, ‘সুখ বিলাস’সহ একাধিক নাটক প্রচার হয়েছে। ছিলেন প্রেক্ষাগৃহেও। সাইফ চন্দনের ‘মালিক’ সিনেমায় অভিনয় করেছেন মনিরা মিঠু।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৮ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৮ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে