ভারতীয় সিনেমা দুনিয়ায় দক্ষিণী ছবির যে ঝড় চলছে, তাতে সবচেয়ে এগিয়ে ‘আরআরআর’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সবশেষ মুক্তি পাওয়া কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির দুই সপ্তাহ পরই হাজার কোটির মাইলফলক স্পর্শ করে সুপারস্টারএই সিনেমা। এ তো গেল প্রেক্ষাগৃহের হিসাব। এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পথে সিনেমাটি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, শিগগিরই ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে দর্শক দেখতে পাবেন ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। কন্নড় ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করা এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ৩২০ কোটি রুপিতে এর ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম। তবে দক্ষিণী সিনেমার ভক্তদের জন্য সুখবর, আগামী ২৭ মে থেকে ছবিটি স্ট্রিমিং শুরু হবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো ওটিটি স্ট্রিমিং তারিখ নিশ্চিত করা হয়নি।
গত ১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।
এদিকে, প্রেক্ষাগৃহে সাফল্যের পর মেগা স্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। জিফাইভ ও নেটফ্লিক্সে ২০ মে মুক্তি পাচ্ছে বাহুবলীখ্যাত এসএস রাজামৌলি নির্মিত এই ব্লকবাস্টার।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে