গত বছর মুক্তি পাওয়া ভারতের আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘আরআরআর’। শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই প্রশংসায় ভেসেছে পরিচালক এসএস রাজামৌলির সিনেমাটি। ব্যবসায়িক সফলতার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রশংসা ও অনেক সম্মানজনক পুরস্কার যুক্ত হয়েছে আরআরআরের ঝুলিতে। এবার চলচ্চিত্রটি হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের আসরের পাঁচটি পুরস্কার জিতেছে।
ষষ্ঠ হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরে সেরা বিদেশি চলচ্চিত্র, সেরা অ্যাকশন ফিল্ম, সেরা স্টান্ট, সেরা মৌলিক গান ও স্পটলাইট বিভাগে পুরস্কার জিতে নেয়। সিনেমাটির পরিচালক এসএস রাজামৌলি ও অভিনেতা রামচরণ পুরস্কারগুলো গ্রহণ করেন।
এসএস রাজামৌলি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার। ভারতে আমার সমস্ত সহকর্মী চলচ্চিত্র নির্মাতাদের সকলের বিশ্বাস করা যে আমরা সত্যিই আন্তর্জাতিক চলচ্চিত্র তৈরি করতে পারি! এর জন্য আপনাদের ধন্যবাদ হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এটি আমাদের কাছে অনেক।’
রামচরণ এই পুরস্কার গ্রহণের বলেন, ‘এ মঞ্চে আমার আসা হবে আমি সে আশা করিনি। কারণ আমার পরিচালক আমাকে শুধু তাঁর সফরসঙ্গী হতে বলেছিলেন। আমাদের এভাবে সম্মানিত করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এটি একটি দারুণ সম্মান, আমরা আরও ভালো চলচ্চিত্র নিয়ে আবারও এখানে ফিরে আসব।’
এর আগে আরআরআর এ বছরের লস অ্যাঞ্জেলেসের ‘ক্রিটিক চয়েজ অ্যাওয়ার্ড’–এর দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে। এর একটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র এবং অপরটি ‘নাটু নাটু’–এর জন্য সেরা মৌলিক গানের পুরস্কার। এ বছরের লস অ্যাঞ্জেলেসে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও ‘নাটু নাটু’ সেরা গানের পুরস্কার জিতেছে।
গত বছর মুক্তি পায় ‘আরআরআর’। বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। বিপুল প্রশংসা পেয়েছেন পরিচালক রাজামৌলি।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৫ ঘণ্টা আগে