
‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি সুপারহিরো। অ্যাটলি পরিচালিত এ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়ার মিশনে নেমেছেন আল্লু অর্জুন।
‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছেন আল্লু। এটি আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। প্রাথমিকভাবে তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২*এ৬’। সায়েন্স ফিকশন ঘরানায় তৈরি হচ্ছে সিনেমাটি। এতে আল্লু আছেন সুপারহিরো চরিত্রে।
অ্যাটলি ও আল্লু অর্জুনের এ সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। গল্পের প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটির বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এতে।
‘এএ২২*এ৬’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের। তাঁর ভক্তদের জন্য আরও আনন্দের খবর, দুটি নয়, নতুন সিনেমায় একাই চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু। বলিউড হাঙ্গামা জানিয়েছে, তিনি একাই হচ্ছেন পুরো পরিবার। দাদা, বাবা আর দুই ছেলে— মোট চারটি চরিত্রে দেখা যাবে তাঁকে। এটাই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের প্রথম বহুমুখী চরিত্র।

প্রথমে দাদা ও বাবা—দুটি চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লুর। তবে পরবর্তী সময়ে অভিনেতা নিজেই চারটি চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে পরিচালক অ্যাটলি প্রথমে দ্বিধায় ছিলেন। কিন্তু লুক টেস্টের পর বুঝতে পারেন, এটা সিনেমাকে আরও সমৃদ্ধ করবে। ফলে নতুন সিনেমায় এক টিকেটে চার রকম আল্লুকে দেখতে পারবেন দর্শক।
সান পিকচার্সের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট বলা হচ্ছে এ সিনেমাকে। পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। বর্তমানে মুম্বাইয়ে সিনেমাটির শুটিং চলছে। মুক্তি পাবে ২০২৭ সালে।

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন আ খ ম হাসান। বিশেষ করে কমেডি চরিত্র রূপায়ণে জুড়ি নেই তাঁর। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব কনটেন্টে। ‘তাজমহল’ ও ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন, প্রশংসায় ভাসছেন দর্শকদের।
৪ ঘণ্টা আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম থেকে সরব ছিলেন চিত্রনায়িকা পলি। শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শিবা শানু ও জয় চৌধুরী জয়ী হলেও হেরে গেছেন এই নায়িকা।
৪ ঘণ্টা আগে
‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ২০২৪ সালে বিশ্বব্যাপী ঝড় তোলার দুই বছর পর আবার নতুন গান নিয়ে এলেন পপ কুইন বিয়ন্সে। কোনো আগাম ঘোষণা ছাড়াই গতকাল মুক্তি দিলেন তাঁর নতুন সিঙ্গেল ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’।
৪ ঘণ্টা আগে
দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
২০ ঘণ্টা আগে