
দক্ষিণ ভারতের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান নায়ক আল্লু অর্জুন। সেই সঙ্গে শ্রীভল্লি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান নায়িকা রাশমিকা মান্দানাও।
‘পুষ্পা: দ্য রাইজ’-এর বক্স অফিস আয় ৩৭৩ কোটি রুপি। শিগগিরই ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্ক ভিলার এক প্রতিবেদন থেকে জানা যায় আগামী ১২ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে শুরু হচ্ছে এর শুটিং।
পিঙ্কভিলা জানায়, পুষ্পা: দ্য রাইজ এর প্রচার শেষ করে রাশিয়ার থেকে ভারতে ফিরেছেন আল্লু। আগামী ১২ ডিসেম্বর থেকে ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরু করবেন তিনি। ১২ ডিসেম্বর থেকে হায়দরাবাদে এর পূর্ণাঙ্গ শুটিং শুরু হবে। গত মাসে আল্লু অর্জুন কিছু পরীক্ষামূলক শ্যুটে অংশ নেন। আগামী ১৭ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির এক বছর পূর্তিতে এর কিছু ঝলক প্রকাশ করা হবে।
‘পুষ্পা: দ্য রাইজ’ রাশিয়ায় মুক্তি পেয়েছ গত ৮ই ডিসেম্বর। অস্বীকার করার উপায় নেই আল্লু অর্জুন এখন শুধু ভারতেই নয় বিশ্বব্যাপীও জনপ্রিয় হয়ে উঠেছেন। রাশিয়াতে প্রেস কনফারেন্সে আল্লু অর্জুন, পরিচালক সুকুমার এবং মিউজিক কম্পোজার ডিএসপি উপস্থিত ছিলেন। সেখানে দর্শকদের প্রতিক্রিয়ায় তাঁরা মুগ্ধ হয়েছেন।
গত বছরের ডিসেম্বরে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। কেবল দেশে নয়, দেশের বাইরেও তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি।' পুষ্পা: দ্য রুল' ছবির জন্য আপাতত ৩৫০ কোটি রুপি বাজেট রেখেছেন নির্মাতারা।
তবে সিনেমা সংশ্লিষ্ট রবি শঙ্কর জানিয়েছেন 'পুষ্পা: দ্য রুল’ এর বাজেট এই অঙ্ক ছাড়িয়ে যাবে। ছবি তৈরিতে ৫০০ কোটি রুপি খরচ হতেও পারে। শোনা যাচ্ছে, ' ‘পুষ্পা: দ্য রুল’-১০টি ভাষাতে বিশ্বজুড়ে মুক্তি পেতে পারে। পুষ্পার প্রথম অংশে অন্ধ্রপ্রদেশের পাহারে ‘লাল চন্দন’ নামে বিরল এক গাছের (কাঠ) জঙ্গল আর সেই কাঠের চোরাচালান কে ঘিরে। তবে দ্বিতীয় ভাগে কী গল্প আসতে চলেছে তা এখনও জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৬ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৬ ঘণ্টা আগে