
পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালয়ালম চলচ্চিত্র ‘দ্য গট লাইফ’ অবশেষে বড় পর্দায় আসছে। গতকাল বুধবার সিনেমাটির মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হয়। এটি এ বছরের ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগেই ২৮ মার্চ বিশ্বজুড়ে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
অনেকেই জেনে অবাক হবেন, মালয়ালম ভাষায় ‘আদুজিভিথাম’ নামে এই সিনেমা তৈরিতে সময় লেগেছে দেড় দশকের বেশি। ১০ বছরের চিত্রনাট্য ও ৬ বছরের দৃশ্যধারণ শেষে এটির নির্মাণ শেষ হয়েছে।
সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি এবং প্রযোজনা করেছে ভিজ্যুয়াল রোমান্স। ভারতের প্রখ্যাত লেখক বেনিয়ামিনের লেখা একই শিরোনামের মালয়ালম উপন্যাসকে উপজীব্য করে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। সবচেয়ে বেশি বিক্রীত মালয়ালম উপন্যাসটি ১২টি ভাষায় অনূদিত হয়েছে। ৯০ দশকের গোড়ার দিকে বুক ভরা স্বপ্ন নিয়ে কেরালা থেকে ভাগ্যের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো নজীব মোহাম্মদ নামে এক যুবকের জীবনকাহিনি উঠে এসেছে এই উপন্যাসে।
অনেক আশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে কেরালা থেকে সৌদি আরব পাড়ি জমান নজীব মোহাম্মদ। পেছনে ফেলে যান পরিবার, সদ্য বিয়ে করা স্ত্রী, প্রিয় গ্রাম, নদী আর অসংখ্য স্মৃতি। কিন্তু সেখানে যাওয়ার পরই তার স্বপ্ন ফিকে হতে থাকে। সৌদি আরবের মরুভূমিতে ছাগলের মতো দাসত্বের জীবনের তিক্ত যন্ত্রণার শিকার হতে হয়েছিল নজীবকে। হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে নজীবের দিন কাটত অর্ধাহারে এমনকি তাকে গোসলের জন্যও পানি দেওয়া হতো না। এরপরই নজীবের ভ্রম ভাঙে। তিনি বুঝে যান, তাঁর স্বপ্ন এবং আকাঙ্ক্ষা মরুর বালির টিলার নিচে চাপা পড়েই থাকবে।
‘আদুজিভিথাম’ সিনেমায় নজীবের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন। চলচ্চিত্রের দৃশ্যধারণের সময় অভিনেতাকে বেশ কয়েকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। জর্ডানের মরুভূমির তপ্ত রোদে তিনিসহ পুরো টিম অসুস্থ হয়ে যায়। এর মাঝে আবার চলে আসে করোনা মহামারি। লকডাউনে মরুভূমিতে টানা ৬০ দিন আটকে থাকতে হয় সবাইকে।
সেই পরিস্থিতি নিয়ে নির্মাতা ব্লেসি বলেন, ‘আমরা যখন জানলাম, করোনা-১৯ মহামারি বিশ্বকে আঘাত করেছে। তখন মরুভূমিতে আসার পর স্বপ্নবিধূর উত্তেজনা ভয়ে পরিণত হয়। ৬০ দিন ধরে আমরা মরুভূমিতে আটকে ছিলাম।’
ভারতের জাতীয় চলচ্চিত্র বিজয়ী নির্মাতা ব্লেসি ছাড়াও সিনেমাটির নেপথ্যে রয়েছেন এ আর রহমানের মতো অস্কারজয়ী সুরকার। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন তিনি। এ ছাড়া আরেক অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পোকট্টি রয়েছেন সিনেমাটির সাউন্ড ডিজাইনে। মুক্তি পাওয়া ট্রেলারে এ আর রহমান আর রেসুল পোকট্টির যুগলের কাজ সকলকে শিহরিত করেছে।
পৃথ্বীরাজ ছাড়াও, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিমি জিন-লুইস, অমলা পল, রিক অ্যাবি। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন সুনীল কেএস, আর সম্পাদনা করেছেন শ্রীকর প্রসাদ।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২১ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে