নানামুখী বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। একদিকে ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জয় নায়াগন’-এর মুক্তি নিয়ে জটিলতা কাটছে না কিছুতেই। আটকে আছে সেন্সর বোর্ডে। মামলা গড়িয়েছে আদালতে। অন্যদিকে ব্যক্তিজীবনেও চলছে অস্থিরতা। ভাঙতে চলেছে তাঁর দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবন। গুঞ্জন উঠেছে পরকীয়ার। এই টালমাটাল পরিস্থিতিতে ভক্ত ও সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করেছেন বিজয়। অভিনেতার অনুরোধ, তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ যেন কষ্ট না পায়, তিনি নিজেই সব সামলে নেবেন।
সম্প্রতি বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ নারী দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে চেন্নাইয়ে। সেখানে নারীদের জন্য দলের কর্মসূচি ঘোষণা করেন বিজয়। সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি। বক্তৃতার শেষে বিজয় অনুরোধ করেন, তাঁকে ঘিরে চলা সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে অনুরাগীদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই।
মঞ্চে দাঁড়িয়ে বিজয় বলেন, ‘আমার চারপাশের সমস্যাগুলো নিয়ে দয়া করে আপনারা বিচলিত হবেন না। এগুলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করার মতো বড় কোনো বিষয়ই নয়। আমার সমস্যা আমি নিজেই সামলাতে জানি। তবে আমার খারাপ লাগে তখন, যখন দেখি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা মানসিক চাপে ভুগছেন। দয়া করে এই বোঝা নিজেরা বয়ে বেড়াবেন না। আত্মবিশ্বাসী হোন। ভালো কিছুই ঘটবে।’ সমর্থকদের উদ্দেশে বিজয়ের পরামর্শ, ব্যক্তিগত বিতর্কে কান না দিয়ে বরং জনকল্যাণমূলক কাজে মন দেওয়াই এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
কয়েক সপ্তাহ ধরে বিজয়ের ব্যক্তিগত জীবন এবং বিবাহবিচ্ছেদ নিয়ে নানা জল্পনা চলছে। তাঁর স্ত্রী সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। সঙ্গীতার অভিযোগ, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়কে একসঙ্গে দেখা যাওয়ার পর এ বিতর্ক আরও জোরালো হয়েছে।
বিজয় ও তৃষার জুটি অনেক দিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমায় প্রথম তাঁদের রসায়ন দর্শকের মন জয় করে। এরপর ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুভি’ ও ‘লিও’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জনও নতুন নয়। ২০০৮ সালের পর একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন বিজয় ও তৃষা। কারণ, তাঁদের ঘনিষ্ঠতার গুঞ্জন নাকি প্রভাব ফেলেছিল বিজয়ের সংসারে। দীর্ঘ বিরতির পর লিও দিয়ে ২০২৩ সালে আবার একসঙ্গে ফেরেন তাঁরা। সে সময় কোনো গুঞ্জন না উঠলেও সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতার করা বিবাহবিচ্ছেদের মামলা বিষয়টিকে আবারও সামনে এনেছে।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৬ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে