জি বাংলার প্রতি ধারাবাহিকেই প্রাধান্য পায় নারীর লড়াই। ‘কড়ি খেলা’ও তেমনি। এমন একজন একা মায়ের গল্প, যিনি কোনো অবস্থাতেই হার মানতে শেখেননি। গত বছরের ৮ মার্চ নারী দিবস থেকে শুরু হয়েছিল ধারাবাহিকটি। শুরু থেকেই তুমুল আলোচনায় ছিল ‘কড়ি খেলা’। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় টালিউডে শুটিং স্থগিত হয়ে যায়। সেই ধাক্কায় কিছুদিন পুরোনো পর্ব চালানোর পর অবশেষে সিরিয়ালটির প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল কর্তৃপক্ষ।
‘কড়ি খেলা’র যাঁরা নিয়মিত দর্শক, তাঁদের মন খারাপ হয়েছিল এ খবরে। বিভিন্ন সময় জি বাংলার সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিয়ালটি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তাঁরা। আশার বিষয় হচ্ছে, দর্শকদের অনুরোধ রাখছে চ্যানেল কর্তৃপক্ষ। ‘কড়ি খেলা’ আবার ফিরেছে। সিরিয়ালটির নতুন প্রোমো প্রকাশ করেছে জি বাংলা।
একজন লড়াকু মায়ের গল্প ‘কড়ি খেলা’। একা। কিন্তু একাকিত্বের শোক নেই তাঁর। একাই ছেলেকে বড় করছেন। নিজের বেকারি ব্যবসা সামলে, সংসার সামলে, সঙ্গে আছে ছেলের দায়িত্ব–সব মিলিয়ে সিঙ্গেল মা পারমিতার চরিত্রটি যেন এ সময়ের আরও অনেক নারীর প্রতিনিধি।
মুখ্য ভূমিকায় আছেন শ্রীপর্ণা রায়। স্টার জলসার সিরিয়াল ‘আঁচল’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। ওই ধারাবাহিকে তাঁর অভিনীত টুসু চরিত্র বেশ জনপ্রিয়তা পায়। পড়াশোনার জন্য কয়েক বছরের বিরতি নিয়েছিলেন। ফিরে এসে আবারও মাত করেন ‘কড়ি খেলা’র পারমিতা চরিত্র দিয়ে।
এ ধারাবাহিকের কাহিনিকার প্রশান্ত রথি ও শাশ্বতি ঘোষ। পরিচালনায় আছেন বিদ্যুৎ সাহা। শ্রীপর্ণা রায় ছাড়া অভিনয়ে আরও আছেন আনন্দ ঘোষ, তনুকা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। জি বাংলায় সোম–শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেখা যাচ্ছে সিরিয়ালটি।

ভালোবাসার গল্পে নির্মিত ‘সমান সমান’ নাটকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সাইফুল আলম শামীম এবং সরকার রওনক রিপন। পরিচালনায় রওনক রিপন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নীশা চৌধুরী, রেজওয়ান পারভেজ, আয়মন শিমলা প্রমুখ।
৬ ঘণ্টা আগে
বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী তাঁর কলেজজীবনের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। ১৯৯৩ সালে দিল্লির হিন্দু কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতির বিরোধের জেরে তাঁকে অপহরণ করা হয়েছিল। সম্প্রতি তাঁর আসন্ন চলচ্চিত্র ‘ম্যাঁয় ওয়াপাস আউঙ্গা’-এর প্রচারণাকালে...
১২ ঘণ্টা আগে
ঢাকাই সিনেমাকে এখন বলা হয় ঈদকেন্দ্রিক সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর প্রেক্ষাগৃহ খালি থাকলেও ঈদের সময় দেখা যায় দর্শকের ভিড়। কমপক্ষে এক মাস সিনেমা হলগুলো জমিয়ে ব্যবসা করে। মাঝেমধ্যে সময়টা মাস পেরিয়ে আরও দীর্ঘ হয়েছে। সিনেপ্লেক্সে সিনেমা দেখতে কাটতে হয়েছে অগ্রিম টিকিট...
১৫ ঘণ্টা আগে
ফ্রান্সপ্রবাসী বাংলাদেশের শিল্পী ইকন বাবুর কথা ও সুরে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘মনের পাড়ায়’ শিরোনামের গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইকন। সংগীত আয়োজন করেছেন আসামের পলাশ। গানের ভিডিও নির্দেশনায় দিয়েছেন বাংলাদেশের গায়ক ও সুরকার পিজিত।
১৬ ঘণ্টা আগে