
পর পর তিনটি সিজনে ছক্কা হাঁকিয়ে আরও একবার পুরো ব্যাটেলিয়ন নিয়ে ফিরছে পঞ্চায়েত। এবার গল্পের প্রেক্ষাপট ফুলেরা গ্রামপঞ্চায়েতের ভোট। যেখানে মঞ্জুদেবী নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কারণ ভোটের ময়দানে এবার তার প্রতিযোগি ক্রান্তিদেবী।
মঞ্জুদেবী ও ক্রান্তিদেবী—লড়াইয়ের ময়দানে একে অন্যকে টেক্কা দিতে প্রস্তুত। নির্বাচনে জয়লাভের জন্য দুই দলই সব রকমের কৌশল অবলম্বন করছে। বুধবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত সিরিজের চতুর্থ সিজনের ট্রেলার। তাতে দেখা গেল, মঞ্জু বনাম ক্রান্তির লড়াই একেবারে হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেছে।
ট্রেলারের পাশাপাশি মুক্তির নতুন তারিখও ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েত ৪ মুক্তির কথা ছিল ২ জুলাই। তবে দর্শকদের ভোটে এগিয়ে আনা হয়েছে মুক্তির তারিখ। এক সপ্তাহ আগেই ২৪ জুন থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে সিরিজটি।
পঞ্চায়েত বরাবরই প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক মানুষের কথা বলে এসেছে। এবারও যে তার ব্যতিক্রম হবে না, সেটা ট্রেলারেই দেখা গেছে। নির্বাচনের পাশাপাশি এই সিজনে বিশেষভাবে নজর থাকবে রিঙ্কি ও সচিবজির প্রেমকাহিনির দিকে। কারণ তাঁদের মধ্যে রসায়ন যে আরও জমে উঠেছে, সেটা বোঝা গেছে ট্রেলারে।
পঞ্চায়েত সিজন ৪-এ আগের মতোই দেখা যাবে জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার, সুনীতা রাজওয়ার, পঙ্কজ ঝাঁ প্রমুখকে।

ওম পুরি একজন অসাধারণ অভিনেতা ছিলেন ঠিকই, কিন্তু একজন স্বামী হিসেবে তিনি সীমা কাপুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সীমা কাপুর এবং ওম পুরির বিয়ের মাত্র কয়েক মাস পরেই তাদের সম্পর্ক ভেঙে যায়। আন্নু উল্লেখ করেন, সীমা যখন জানতে পারে যে ওম পুরি জনৈক সাংবাদিক নন্দিতা পুরির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে...
৬ ঘণ্টা আগে
গত কয়েক বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার ছিল আলোচনার কেন্দ্রে। ওই চেয়ারে বসার জন্য জায়েদ খান, নিপুণ আক্তার ও ডিপজলের দৌড়ঝাঁপ ছিল চোখে পড়ার মতো। সাধারণ সম্পাদকের চেয়ার দখলের আশায় তিন তারকার লড়াইয়ের নানা ঘটনায় নানামুখী সমালোচনার মুখে পড়েন তাঁরা, নানা হাস্যরসের...
১০ ঘণ্টা আগে
১৫ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে এসেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন। ২১ এপ্রিল সহকর্মীদের সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় সেল্ফ টাইটেলড অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন আলিফ। ওই দিন রাতে ইউটিউবে প্রকাশের পর গতকাল থেকে শোনা যাচ্ছে স্পটিফাইসহ বিভিন্ন আন্তর্জাতিক অডিও প্ল্যাটফর্মে।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে