দীর্ঘ ৬ বছরের ঝগড়া মিটিয়ে আবারও একসঙ্গে ফিরছেন কপিল-সুনীল। আগামী ৩০ মার্চ থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ শিরোনামের সিরিজটির প্রচার শুরু করতে যাচ্ছে।
গত বছরের ডিসেম্বরে কপিল-সুনীলের নতুন শো এর ঘোষণা দেয় নেটফ্লিক্স। প্রকাশ করা এক প্রমোশনাল ভিডিওতে একসঙ্গে কপিল-সুনীলের উপস্থিতি ভক্তদের বেশ উচ্ছ্বাসিত করে।
কপিল শর্মা, সুনীল গ্রোভার ছাড়াও শোতে আরও থাকবেন—ভারতীয় অভিনেত্রী অর্চনা পুরন সিং।
প্রসঙ্গত, কপিল শর্মার শো-এর জনপ্রিয় চরিত্র গুত্তি এবং ডা. মাশুর গুলাটি হিসাবেই জনপ্রিয় হয়ে ওঠেন সুনীল গ্রোভার। তবে ২০১৮ সালে কপিল-সুনীলের দ্বন্দ্বের খবর সবখানে ছড়িয়ে পড়ে। এরপর ‘দ্য কপিল শর্মা শো’ ছেড়ে বের হয়ে যান সুনীল। আর আস্তে আস্তে অনুষ্ঠানটির জনপ্রিয়তা কমতে থাকে।
তারপর থেকে কপিল-সুনীলের কথা বলাই একপ্রকার বন্ধ হয়ে যায়। জানা যায়, অস্ট্রেলিয়ায় একটা শো শেষ করে মুম্বাই ফেরার সময় বিমানেই সুনীল গ্রোভারকে মারধর করেন কপিল।
বিষয়টি নিয়ে কপিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি কখনোই সুনীলের সঙ্গে ঝগড়া করিনি, আমি ইন্ডাস্ট্রির সেরা লোকদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। যখন আমি কমেডি সার্কাসে কাজ শুরু করেছিলাম তখনো আমি নির্মাতাদের সুনীলকে নিতে বলেছিলাম।’
প্রসঙ্গত, ২০১৭ সালে অস্ট্রেলিয়া থেকে মুম্বাইগামী একটি ফ্লাইটে কমেডিয়ান সুনীল গ্রোভারকে মারধর ও গালাগালি করেন কপিল। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে বেশ তোপের মুখে পড়েন এ কমেডিয়ান। যার জেরে পুরো ঘটনার জন্য তখনই ক্ষমা চান। তবে পার পাননি। হারাতে হয়েছিল তাঁর জনপ্রিয়তা।

ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
৬ মিনিট আগে
নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১ দিন আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১ দিন আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১ দিন আগে