২০০৪ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় শোনা গিয়েছিল পথিক নবীর গাওয়া ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন বিপ্লব চক্রবর্তী। এরপর আর কোনো সিনেমায় পাওয়া যায়নি পথিকের গান। অবশেষ ২২ বছর পর সিনেমায় গাইলেন তিনি।
সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন পথিক নবী। ‘মাটির পুতুল’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আবেগী জাকির। সংগীত আয়োজন করেছেন জিমি শাহ। নির্মাতা জানান, গত ২৭ জুলাই পথিক নবীর গাওয়া গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
পথিক নবীকে দিয়ে প্লেব্যাক করানোর প্রসঙ্গে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, ‘মাটির পুতুল ফোক প্যাটার্নের একটি গান। ট্র্যাক রেডি হওয়ার পর আমাদের সবার কাছেই মনে হয়েছে গানটি পথিক নবীকে দিয়ে গাওয়ালে ভালো হবে। মনে হচ্ছিল, গানটি যেন তাঁরই জন্য তৈরি হয়েছে। পরবর্তী সময়ে যোগাযোগ করে মিউজিক ট্র্যাকটি তাঁকে পাঠানো হয়। তিনি শুনে খুবই পছন্দ করেন। গত ২৭ জুলাই গানটি রেকর্ডিং হয়েছে। অসাধারণ গেয়েছেন তিনি। আশা করি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।’
দীর্ঘদিন পর সিনেমায় গাইতে পেরে উচ্ছ্বসিত পথিক নবী। জানালেন, ভালো কথা ও সুরের গানের প্রস্তাব পেলে নিয়মিত প্লেব্যাকে পাওয়া যাবে তাঁকে।
নির্মাতা শমসের তারিফ জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে মাটি। গল্পে দেখা যাবে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বর্ণনা। ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতী নদীর তীরে বিভিন্ন লোকেশনে হয়েছে মাটি সিনেমার শুটিং। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকার প্রমুখ।
নির্মাতা জানান, মাটি সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
২ ঘণ্টা আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
২ ঘণ্টা আগে
এইচবিওর জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজনের শেষ পর্ব প্রচারিত হওয়ার পর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মূল উপন্যাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনার রূপায়ণ বদলে দেওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে হেলেনা টারগারিয়েনের ট্র্যাজিক পরিণতি, রাজকুমার মেইলরের...
২ ঘণ্টা আগে
একসময় শোবিজে কান পাতলেই শোনা যেত প্রেম করছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। যদিও বারবার বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা। অবশেষে একটি পডকাস্টে এসে খায়রুল বাসার স্বীকার করলেন সাদিয়ার সঙ্গে প্রেম ছিল তাঁর। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে কয়েক বছর আগেই।
৩ ঘণ্টা আগে