Ajker Patrika

শিল্পকলায় মিফতাহ জামানের একক কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শিল্পকলায় মিফতাহ জামানের একক কনসার্ট
মিফতাহ জামান। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেছিলেন সংগীতশিল্পী মিফতাহ জামান। দুই বছর পর আবারও একক কনসার্ট নিয়ে ফিরছেন তিনি। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘অতঃপর অধরা’ শিরোনামের কনসার্টটি।

এই একক কনসার্টে মিফতাহ শোনাবেন তাঁর গাওয়া ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’, ‘প্রাপ্তিশূন্য’র মতো জনপ্রিয় গানগুলো। সঙ্গে থাকবে তাঁর কণ্ঠে পুরোনো দিনের ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন’ গানগুলোও।

মিফতাহ জামান বলেন, ‘২৫ সেপ্টেম্বরের কনসার্ট নিয়ে খুব এক্সাইটেড। দর্শকের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। এবার নতুন কিছু গানও করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম রাতদিন প্র্যাকটিস করছি। আশা করছি দারুণ একটা শো হবে।’

বিকেল ৫টায় শুরু হবে কনসার্টের মূল আয়োজন। এর মধ্যে শুরু হয়েছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি। দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা (ভিআইপি) এবং ৯০০ টাকা (রেগুলার)। টিকিট সংগ্রহের তথ্য পাওয়া যাচ্ছে মিফতাহ জামানের ফেসবুক পেজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত