নড়াইলের বড়দিয়ায় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির পৈতৃক বাড়ি। গত বছরের আগস্টে বাবা হারিয়েছেন তিনি। বাবা চলে যাওয়ার এক বছরও হয়নি, এরই মধ্যে পৈতৃক সম্পত্তি হারাতে বসেছেন তিনি।
ন্যান্সি জানাচ্ছেন, নড়াইলে তাঁদের পৈতৃক ভিটায় বাবা নাইমুল হকের ১৬ শতক জমি আছে। বাবা-মায়ের ক্রয়কৃত জমি আছে আরও ৮ শতক। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তাঁর দুই ভাই জাকারিয়া নোমান ও শাহরিয়ার আমান সানির।
কিন্তু জমিটি দীর্ঘদিন ধরে ভোগ করছেন ন্যান্সির চাচা সৈয়দ কামরুল হাসান। ইতিমধ্যে ওই জমিতে ঘরও তোলা হয়েছে। ন্যান্সি বলছেন, ‘ওখানে আমরা খুব কম যাই। এই সুযোগে তাঁরা সম্পত্তি দখল করার চেষ্টা করছেন। কয়েক মাস ধরে আমরা পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলাম, কিন্তু তাঁরা আমাদের কথায় ভ্রুক্ষেপ করছেন না।’
বাধ্য হয়ে ন্যান্সি আইনের আশ্রয় নিয়েছেন। পৈতৃক সম্পত্তি উদ্ধারে ন্যান্সির পক্ষে তাঁর বড় ভাই জাকারিয়া নোমান গত ১৭ জুন নড়াইল জেলা আদালতে মামলা দায়ের করেছেন। ১২ জুলাই শুনানি হওয়ার কথা।
ন্যান্সির বক্তব্য, ‘এই করোনা পরিস্থিতিতে শুনানি হবে কি না, এখনো জানি না। তবে বাবার সম্পত্তি তো তাঁর স্মৃতি। সেটার ওপর আমাদের অধিকার আছে। যত দিন বিষয়টি সুরাহা না হবে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ দিন আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
১ দিন আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
১ দিন আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে