কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ায় ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্র সফর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেরানের ‘লুপ ট্যুর’ সংগীত সফরের উদ্বোধনী পরিবেশনায় ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কনসার্টের প্রমোটার মেসিনা ট্যুরিং গ্রুপ জানায়, বিভিন্ন স্টেডিয়াম ও ভেন্যু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ম্যাকলেমোরকে লাইনআপে রাখলে তারা কনসার্ট আয়োজনের অনুমতি দেবে না। ফলে পুরো ট্যুরই বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তাই অংশীজনদের সঙ্গে আলোচনার পর শিরানের অবশিষ্ট ৮টি শো থেকে ম্যাকলেমোরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
৪ সেপ্টেম্বর মেটলাইফ স্টেডিয়ামের মঞ্চে গান পরিবেশনের ফাঁকে ম্যাকলেমোর বলেন, ‘এই সফরে যুক্ত হওয়ার অন্যতম কারণ ছিল স্টেডিয়ামের মতো বিশাল পরিসরে দাঁড়িয়ে দুটো শব্দ উচ্চারণ করা—ফ্রি প্যালেস্টাইন। গাজা থেকে অধিকৃত পশ্চিম তীরের মানুষ যেন জানে, আমরা তাদের ভুলে যাইনি।’ এ সময় মঞ্চের পর্দায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের ধ্বংসযজ্ঞের ছবি তুলে ধরা হয়।
পরদিন ৫ সেপ্টেম্বরের শোতেও তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করে কনসার্টে উপস্থিত ইহুদি দর্শকদের উদ্দেশে বলেন, ‘ইসরায়েল ও বর্ণবাদের সমালোচনা করা মানে ইহুদিদের বিরোধিতা করা নয়। আমার বার্তা ভালোবাসা, শান্তি এবং সব মানুষের সমান মর্যাদার পক্ষে।’
ম্যাকলেমোরের এই অবস্থান তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইসরায়েলি আমেরিকান কাউন্সিল (আইএসি) তাঁর বিরুদ্ধে কনসার্টের মঞ্চকে একতরফা প্রচারণায় ব্যবহারের অভিযোগ তোলে। পরিস্থিতি আরও জটিল হয় যখন ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের মালিক ও মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফট ম্যাকলেমোরের প্রবেশে আপত্তি তোলেন এবং অন্যান্য স্টেডিয়াম কর্তৃপক্ষকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তবে বাদ পড়ার ঘটনায় কোনো আক্ষেপ নেই জানিয়ে চারবারের গ্র্যামিজয়ী ম্যাকলেমোর বলেন, ‘আমি, এড কিংবা পিঙ্ক—আমরা কেউ ভুক্তভোগী নই। আমাদের ক্যারিয়ার, অর্থ, নিরাপত্তা এবং পরিবার আছে। আসল ভুক্তভোগী তো গাজার ফিলিস্তিনিরা, যেখানে ২০ হাজারের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করা হয়েছে। ফ্রি প্যালেস্টাইন বলার কারণে যদি আমাকে মঞ্চ হারাতে হয় এবং তাতে যদি আবারও বিশ্ববাসীর নজর ফিলিস্তিনের দিকে ফেরে, তবে আমার ক্যারিয়ারে এটিই হবে সবচেয়ে সফল ট্যুর।’

টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসের এক আসরেই দুটি শাখায় সেরা অভিনেতার ট্রফি জিতে ইতিহাস গড়লেন ওয়েলশ তারকা ম্যাথিউ রাইস। ৭৭ বছরের এমি ইতিহাসে তিনিই প্রথম অভিনয়শিল্পী, যিনি একই আসরে কমেডি ও লিমিটেড সিরিজ—উভয় বিভাগেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
১২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
১৭ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১ দিন আগে