
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদ লিখেছিলেন ‘ফুটনোট’ শিরোনামের কবিতা। কবিতাটি বেশ পাঠকপ্রিয় হয়েছে। জাহীদ রেজা নূর, মাঈন হাসানসহ অনেকের আবৃত্তিতে কবিতাটি শ্রোতাদের কাছে আলাদা পরিচিতি পেয়েছিল। বিশেষ করে ‘যে কাঁদে কাঁদুক তবু লিখি ফুটনোট/ফুল তুই তেলাবিবে বোমা হয়ে ফোট’—কথাগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার ফুটনোট কবিতাটিকে গানে রূপান্তর করলেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ১৪ সেপ্টেম্বর ফুটনোট শিরোনামের গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
ফুটনোট গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর ও সংগীত আয়োজন করেছেন শফিক তুহিন। গানের ভিডিও অ্যানিমেশন করেছেন মির হিশাম।
গানটি নিয়ে শফিক তুহিন বলেন, ‘ইমতিয়াজ মাহমুদ আমার ভীষণ পছন্দের একজন কবি। ফুটনোট কবিতাটি সবার মতো আমারও মনে গেঁথে ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম কবিতটিকে গান করতে পারলে ভালো একটি কাজ হতে পারে। সেই ভাবনা থেকেই এই গান করা। আশা করি কবিতার মতোই গানটি সবার মন জয় করে নেবে।’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১১ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়ার কারণে চারপাশে এখন ভাইরালের ছড়াছড়ি। ভালো কাজ করে যেমন অনেকে আলোচিত হচ্ছেন, তেমনি ভাইরাল হওয়ার নেশায় অনেকে বিবেকবোধ বিসর্জন দিয়ে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজে।
১১ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে তাঁদের কাজ, জিতেছে বড় পুরস্কারও। কিন্তু নিজেদের দেশেই চরম রাজনৈতিক রোষ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছেন দুই ভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা। তাঁরা হলেন গাজায় ইসরায়েলি আগ্রাসনের...
১২ ঘণ্টা আগে