২৬ বছর পার করলেন মনির খান। বোঝাই যাচ্ছে, এই ২৬ তাঁর নিজের নয়; তাঁর গানের বয়স। ১৯৯৬ সালের আজকের দিনে প্রকাশ হয়েছিল মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’। সে হিসেবে ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ করে সাতাশে মনির খান।
এই বিশেষ দিনে মনির খান কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর শ্রোতাদের প্রতি। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সে সময়ে আপনারা গানগুলো সাদরে গ্রহণ করেছেন বলেই আজ আমি আপনাদের মনির খান হতে পেরেছি। সংগীতের এই দীর্ঘ পথচলায় আপনাদের সীমাহীন ভালোবাসায় সিক্ত হয়েছি।’
বাংলা গানের এই জনপ্রিয় শিল্পী এখনও নিয়মিত নতুন গান তৈরি করে চলেছেন। তাঁর ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক’-এ আপ করেন সেগুলো। ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে ভক্তদেরকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন মনির খান।
মনির খান লিখেছেন, ‘আজকের এই বিশেষ দিনে আমার সংগীতের পিতা, আমার প্রথম অ্যালবামের রূপকার, প্রখ্যাত গীতিকবি শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের কথায় আপনাদের জন্য ‘‘স্বপ্ন দেখার শেষ হয় না’’ গানটি উৎসর্গ করলাম। সম্পূর্ণ গানটি অন্তত একবার শুনুন আশাকরি নিরাশ হবেন না। সকলের জন্য রইল আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’
শুনুন মনির খানের ‘স্বপ্ন দেখার শেষ হয় না’

‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ ডিজনির অন্যতম সফল ও জনপ্রিয় ফ্যান্টাসি সিটকম। ২০০৭-২০১২ সাল পর্যন্ত চলা এ সিরিজ দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছিলেন সেলেনা গোমেজ। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে পর্দায় ফিরেছিল এ সিরিজের রিভাইভাল ‘উইজার্ডস বিয়ন্ড ওয়েভারলি প্লেস’।
২ ঘণ্টা আগে
ঈদ উপলক্ষে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছিল মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’। এবার সিনেমাটি মুক্তি পাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। আজ থেকে দেশের ৩০টি হলে দেখা যাবে রাক্ষস। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তাঁর নায়িকা হয়েছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা...
১৮ ঘণ্টা আগে
হলমালিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। ঈদের দিন সিনেমা চালাতে না পারায় অনেক হলে ভাঙচুরের ঘটনায় ক্ষতির মুখে পড়েছেন হলমালিকেরা। এ নিয়ে হলমালিকেরা প্রিন্সের প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রদর্শক সমিতিতে। গত বুধবার হলমালিকদের নিয়ে এক সভার আয়োজন করে প্রদর্শক সমিতি।
১৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায়ের উপস্থাপনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘অণিমার গানঘর’। কোলাহল কমিউনিকেশন প্ল্যাটফর্মের জন্য নির্মিত অনুষ্ঠানটিতে সংস্কৃতিজগতের বিভিন্ন শাখার গুণী ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন অণিমা। বৈঠকি আলাপের আঙ্গিকে...
১৯ ঘণ্টা আগে