Ajker Patrika

প্রথমবার কোনো নারী সুরকারের সুরে গাইলেন ইমরান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রথমবার কোনো নারী সুরকারের সুরে গাইলেন ইমরান
পারশা ও ইমরান। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান দিয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবীন পূর্ণী। এরপর টিভি ও ওটিটিতে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। এবার সিনেমার জন্য গান লিখলেন ও সুর করলেন পারশা। চাঁদরাতে প্রকাশ হওয়া ‘দম’ সিনেমার ‘কোথায় পাব তাহারে’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এতে পারশার সঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল। এই প্রথম কোনো নারী সুরকারের সুরে গাইলেন ইমরান।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে ইমরান বলেন, ‘প্রথমবার কোনো নারী সুরকারের গান করেছি। একেবারে নতুন অভিজ্ঞতা হয়েছে। পূর্ণী খুব দারুণ লিখেছে ও সুর করেছে। গানটি লম্বা রেসের ঘোড়া। ধীরে ধীরে মানুষের মনে স্থান করে নিচ্ছে।’

পারশার প্রশংসা করে ইমরান বলেন, ‘পারশার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়, ২০১৭ সাল থেকে। তখন থেকেই গান লেখার প্র্যাক্টিস করতো। ওর লেখার ভক্ত আমি থেকেই। প্রথমে এই গানটির সুর করে আমাকে পাঠাল তখন প্রথম শোনাতেই বলেছি এটাই লক। দারুণ একটি গান হয়েছে।’

পারশা বলেন, ‘ইমরানের সঙ্গে আমার এমন সম্পর্ক যার কাছে সবকিছু বলতে পারি। সে আমার কাছে অভিভাবকের মতো এবং ভালো বন্ধ। গানটি লেখার পর তাঁকে শুনাই। সে বুঝতে পেরেছে আমি গানটি কিভাবে চেয়েছি।’

কোথায় পাব তাহারে গানের ভিডিওতে দেখা গেল দম সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্র আফরান নিশো ও পূজা চেরিকে। এটি নিশোর সিনেমায় গাওয়া ইমরানের প্রথম গান। তবে ইমরানের ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর একটি গানের মিউজিক ভিডিওতে দেখা মিলেছিল নিশোর।

ইমরান বলেন, ‘সিনেমার গানে প্রথম হলেও আমার সঙ্গে নিশো ভাইয়ের গল্পটা অনেক আগের। আমার প্রথম জনপ্রিয় গান “তুমি দূরে দূরে আর থেকো না”র মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন নিশো ভাই। এরপর এত বছর বিরতি দিয়ে তাঁর সিনেমায় গান করা। আশা করছি এই গানটিও সবার হৃদয়ে থেকে যাবে।’

সত্য ঘটনার অনুপ্রেরণায় সারভাইভাল গল্প নিয়ে দম পরিচালনা করেছেন রেদওয়ার রনি। এই সিনেমা দিয়ে ১০ বছর পর চলচ্চিত্র নির্মাণে ফিরলেন রনি। দম প্রযোজনা করছে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। আজ ঈদের দিন থেকে দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে দম।

দম ছাড়া এই রোজার ঈদের একাধিক সিনেমায় গান রয়েছে ইমারনের। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিয়ামের ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ ও ‘তুমি ছাড়া’ এবং শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার ‘পরী’ শিরোনামের গানটি। ইমরান জানান, পরী গান দিয়ে ৮ বছর পর শাকিব খানের সিনেমার কোনো গানের সংগীত আয়োজন করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, পারাপারে মানতে হবে যে শর্ত

আয়রন ডোমের তথ্য ইরানে পাচার করেছেন ইসরায়েলি সেনা

কার ইশারায় জাহাজ চলছে হরমুজে, ১৯ দিনে পার হয়েছে ১০০

ইরান আক্রমণ: ৫০ বছর কোনো প্রেসিডেন্ট সাহস করেননি, ট্রাম্প কেন ঝুঁকি নিলেন

ইরাক থেকে সব সৈন্য প্রত্যাহার করছে ন্যাটো, যুক্তরাষ্ট্রে অস্ত্র বেচবে না সুইজারল্যান্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত