গিটার বাজাতে বাজাতেই চলে গেলেন গিটারিস্ট পিকলু। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর রামপুরায় গিটার প্রশিক্ষণের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলেন পিকলু। অনুষ্ঠান শেষে গিটার হাতে জ্যামিং করেন। গিটার বাজানো অবস্থাতেই অসুস্থ হয়ে পড়েন মিনহাজ আহমেদ পিকলু। অনুষ্ঠান শেষ করেই চেয়ারে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মিনহাজ আহমেদ পিকলু রকস্ট্রাটা, মাকসুদ ও ঢাকা, অর্থহীনের মতো ব্যান্ডের সাবেক লিড গিটারিস্ট ছিলেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্রোগজনিত অসুস্থতায় ভুগছিলেন পিকলু। এ বছরের শুরুর দিকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে।
পিকলুর বয়স হয়েছিল ৫৩। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। আজ জোহর নামাজের পর কলেজ গেট জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আজিমপুরে তাঁর দাফন সম্পন্ন হয়।
গিটারিস্ট পিকুলর মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করছেন ব্যান্ড সংগীতের শিল্পীরা। অর্থহীন ব্যান্ডের সাবেক ড্রামার-ভোকালিস্ট ‘অ্যাভয়েডরাফা’খ্যাত রায়েফ আল হাসান রাফা তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পিকলু ভাই আর নেই, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। পিকলু ভাই ছিলেন অর্থহীনের অরিজিনাল গিটারিস্ট। কিন্তু আমার কাছে তিনি তার চেয়েও বেশি কিছু। আমার প্রথম মেন্টর ছিলেন তিনি। মিউজিশিয়ান হিসেবে কীভাবে নিজেকে গড়ে তুলতে হয় তিনিই শিখিয়েছেন।
আমার কাছে তিনি ছিলেন বাবার মতো। ‘সূর্য’ ‘গুটি’, অদ্ভুত সেই ছেলেটি’র মতো গানের কম্পোজার ছিলেন তিনি, তার গিটারের ছোঁয়ায় প্রাণ পেয়েছে গানগুলো। তিনি দেশের অন্যতম সেরা গিটারিস্ট ছিলেন। তাঁর এই প্রয়াণ মেনে নিতে পারছি না, তাঁর শূন্যতা কখনো পূরণ হবে না।’
পিকলুর মৃত্যুতে আরও শোক জানিয়েছে ব্যান্ড রকস্ট্রাটা, এইসেস, অর্থহীনসহ অনেকে।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১০ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১০ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১০ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১০ ঘণ্টা আগে