মাত্র ৫৩ বছর বয়সে চলে গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কেকে (কৃষ্ণকুমার কুন্নাথ)। কলকাতায় কনসার্টে গাইতে এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গান শেষে হোটেলে ফিরে অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকেরা তাঁকে প্রয়াত বলে ঘোষণা করেন। কেকের প্রয়াণে স্তব্ধ ভারতসহ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি। বলিউডে তাঁর গাওয়া অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। সেই তালিকা থেকে মাত্র ১০টি গান বেছে নেওয়া ভীষণ কঠিন।
শুনে নিন সদ্যপ্রয়াত গায়ক কেকের গাওয়া জনপ্রিয় ১০ গান।
পেয়ার কে পাল
১৯৯৯ সালে প্রকাশিত হয় গানটি। ক্ষণস্থায়ী জীবন নিয়ে গাওয়া গানটি দারুণ পছন্দ করেন সেই সময়কার তরুণ প্রজন্ম।
তাড়াপ তাড়াপ কে
সালমান খান, ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগন অভিনীত ‘হাম দিল কে চুকে সানাম’ সিনেমার এই গান দিয়ে প্লেব্যাকে ক্যারিয়ার শুরু করেন কেকে। এই গানের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
আওয়ারাপান বানজারাপান
জিসম সিনেমার ‘আওয়ারাপান বানজারাপান’ গান দিয়ে আবির্ভূত হন অন্যরকম কেকে। জন আব্রাহাম ও বিপাশা বসু অভিনীত সিনেমাটির এই গান দারুণ পছন্দ করেছিলেন সবাই।
তু আশিকি হ্যায়
২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ঝংকার বিটস’ সিনেমার ‘তু আশিকি হ্যায়’ গানটি দিয়ে কেকে ছুঁয়েছিলেন সবার হৃদয়।
তুহি মেরি সব হ্যায়
ইমরান হাশমি, কঙ্গনা রনৌত ও শাইনি আহুজা অভিনীত ‘গ্যাংস্টার’ সিনেমার আলোচিত গান এটি। এইটি কেকের অন্যতম জনপ্রিয় রোমান্টিক গান।
মেরা পেহলা পেহলা পেয়ার
রুসলান মুমতাজ ও হ্যাজেল ক্রাউনি অভিনীত ‘মেরা পেহলা পেহলা পেয়ার’ সিনেমার টাইটেল ট্র্যাক এটি। গানটি যেন প্রেমের জাতীয় সংগীত!
আঁখোমে তেরি
শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার ‘আঁখোমে তেরি’ গানটি এখনো বাজে সংগীতপ্রিয় মানুষের প্লেলিস্টে।
আলভিদা
শাইনি আহুজা, শিল্পা শেঠি, কেকে মেনন, কঙ্কনা সেন শর্মা অভিনীত ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার ‘আলভিদা’ কেকের গাওয়া অন্যতম জনপ্রিয় গান। গানটির সুরকার প্রীতম।
খুদা জানে
রণবীর কাপুর, বিপাশা বসু ও দীপিকা অভিনীত ‘বাসনা এ হাসিনো’ সিনেমার ‘খুদা জানে’ গানটি যেন ভালোবাসার অন্যরকম প্রকাশ। কেকে ও শিল্পা রাওয়ের গলায় গানটি পেয়েছে ভিন্ন মাত্রা।
তু জো মিলা
সালমান খানের জনপ্রিয় সিনেমা ‘বজরাঙ্গি ভাইজান’-এর গল্পে বাড়তি আকর্ষণ যোগ করেছে ‘তু জো মিলা’ গানটি। গানটির সুরকার ও সংগীত পরিচালক প্রীতম।
এই সম্পর্কিত আরও পড়ুন:

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে