হলিউডের এবারের গ্রীষ্মকালীন মৌসুমের লড়াইটা জমেছে বেশ। গত সপ্তাহে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তি ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’। মুক্তির পরই সিনেমাটি দাপট দেখাচ্ছে বক্স অফিসে। এর মাঝেই এই সপ্তাহে মুক্তি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ এবং জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’। ‘বারবেনহাইমার’–এর চাপে বক্স অফিসে টম ক্রুজের মিশন ইম্পসিবল কিছুটা পিছিয়ে গেলেও লড়াইটা জমেছে বেশ। দেশের সিনেপ্ল্যাক্সগুলোতেও মুক্তি পেয়েছে তিনটি সিনেমাই। ঢাকার সিনেপ্লেক্সগুলোতে কেমন চলছে, জেনে নেওয়া যাক হালচাল।
স্টার সিনেপ্লেক্স
স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে তিনটি সিনেমায়। এর মধ্যে গত সপ্তাহে মুক্তি পেয়েছে টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের সপ্তম কিস্তি ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’। মুক্তির পরই সিনেমাটি দাপট দেখাচ্ছে দেশের সবচেয়ে বড় সিনেপ্লেক্স চেইন স্টারে। এর মধ্যে গত সপ্তাহে তালিকায় যুক্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’ এবং জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মিশন ইম্পসিবলের এটি দ্বিতীয় সপ্তাহ। প্রথম সপ্তাহে সিনেমাটি বেশ ভালো চলেছে, বলা যায় প্রায় প্রতিটি শো হাউসফুল। তবে এই সপ্তাহে ‘বার্বি’ আর ‘ওপেনহাইমার’–এর মুক্তির পর মিশন ইম্পসিবলের ভিড় কিছুটা কমেছে। তবে এখনো ভালো চলছে।’
মেজবাহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘এ সপ্তাহে মুক্তি পাওয়া ‘‘বার্বি’’ আর ‘‘ওপেনহাইমার’’ মুক্তির পর থেকেই বেশ ভালো চলছে। প্রায় প্রতিটি শো হাউসফুল। তবে বার্বির অবস্থা বেশি ভালো।’
যমুনা ব্লকবাস্টার সিনেমাস
যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে তিনটি সিনেমায়। এখন পর্যন্ত তিনটি সিনেমার মধ্যে ভালো অবস্থানে আছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ‘বার্বি’। এ ছাড়া গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ ও ‘ওপেনহাইমার’–এর প্রতিটি শোও হাউসফুল।
যমুনা ব্লকবাস্টার সিনেমাসের সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে তিনটি সিনেমায় বেশ ভালো যাচ্ছে। তবে এর মধ্যে ‘বার্বি’ সবচেয়ে এগিয়ে। সিনেমাটিতে পারিবারিক দর্শক বেশ লক্ষ করা যাচ্ছে। অনেকে বার্বি সেজে সিনেমা হলে হাজির হচ্ছেন। একটা উৎসবের আবহ বিরাজ করছে।’
বাকি দুইটি হলিউড সিনেমার ব্যাপারে তিনি বলেন, ‘বার্বির সঙ্গে সঙ্গে বাকি দুইটি সিনেমাও হাউসফুল যাচ্ছে। প্রথম সপ্তাহে মিশন ইম্পসিবলের ৭টি শো চলেছে আমাদের এখানে। এখনো এর প্রতিটি শো প্রায় হাউসফুল। আর শোয়ের আগেই ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ এর টিকিট শেষ হয়ে যাচ্ছে। আসলে তিনটি সিনেমা আলাদা মেজাজের। তাই এর দর্শক যেমন ভিন্ন, আবার অনেকে সবগুলোই দেখছেন।’

ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৩ মিনিট আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ মিনিট আগে
বিটিএসের পর গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কটের ঘোষণা দিল আরেক জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস। গত জুলাইয়ে ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম জমা না দেওয়ার ঘোষণা দেয় বিটিএস। এবার তাদের দেখানো পথেই হাঁটল স্ট্রে কিডস।
৩ ঘণ্টা আগে
গত রোজার ঈদে মুক্তির পর বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘প্রেশার কুকার’। ৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। প্রধান চার নারী চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।
১৩ ঘণ্টা আগে