
২০২৭ সালের ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধ থেকে বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতানির্ভর একটি তথ্যচিত্রকে বেছে নিয়েছে সুইজারল্যান্ড।
অস্কারের ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাছাই করা ‘হু ইজ স্টিল অ্যালাইভ’ নামে এই তথ্যচিত্র নির্মাণ করেছেন জেনেভাভিত্তিক প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নিকোলা ওয়াদিমফ।
এই প্রামাণ্যচিত্রটিতে গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুতি, স্বজন হারানোর বেদনা এবং অস্তিত্ব রক্ষার আকুতি তুলে ধরা হয়েছে।
সুইজারল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের সূত্রে এই তথ্য জানা গেছে।
‘হু ইজ স্টিল অ্যালাইভ’ তথ্যচিত্রটিতে কোনো প্রথাগত ধারাবর্ণনার বদলে গাজার সারভাইভারদের এক বিমূর্ত প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে, যেখানে তাঁরা স্বকণ্ঠে শোনান গাজার ভয়াবহ পরিস্থিতি ও জীবনসংগ্রামের করুণ কাহিনি।
সুইজারল্যান্ডের ‘ফেডারেল অফিস অব কালচার’-এর এক বিবৃতিতে অস্কারের মনোনয়ন কমিটি জানায়, চলচ্চিত্রটি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে প্রিয়জন হারানোর যন্ত্রণা, নিজ বাসভূমি থেকে উচ্ছেদ হওয়া এবং শেকড় ও পরিচয়ের খোঁজের মতো গভীর মানবিক বিষয়গুলোকে উন্মোচিত করেছে।
চলচ্চিত্রটি ইতিমধ্যেই দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। চলতি বছরের শুরুর দিকে সুইজারল্যান্ডের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘সোলোথার্ন ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এটি সর্বোচ্চ সম্মাননা ‘প্রিক্স দ্য সোলৌর’ (Prix de Soleure) অর্জন করে।
অস্কারের আয়োজক সংস্থা ‘একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস’ জানিয়েছে, আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক বিভাগের প্রাথমিক মনোনীত ছবিগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে বাছাইকৃত চূড়ান্ত পাঁচটি মনোনীত চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। পরবর্তী সময়ে ১৪ মার্চ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কার প্রদান অনুষ্ঠান।

‘স্পাইডার-ম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’ এখনো দাপট দেখাচ্ছে সিনেপ্লেক্সে। স্পাইডার-ম্যান নিয়ে এ উন্মাদনার মধ্যে এ সপ্তাহেও দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন হলিউড সিনেমা। আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’।
৭ ঘণ্টা আগে
টালিউড অভিনেতা জিৎকে নিয়ে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী। ২০২৪ সালে জিতের জন্মদিনে এই সিনেমার খবরে সিলমোহর দেন ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে। ঘোষণার দুই বছর হতে চললেও মিলছিল না কোনো আপডেট। মাঝে নির্মাতা রাফী জানিয়েছিলেন, বড় আয়োজনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা...
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৯ ঘণ্টা আগে
২০২৪ সালে মঞ্চে এসেছিল স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নাট্যদলের নাটক ‘তবুও জেগে উঠি’। এবার ঢাকার বাইরে যাত্রা শুরু করছে নাট্য প্রযোজনাটি। মোহসিনা আক্তার নির্দেশিত নাটকটি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে মঞ্চস্থ হবে।
১০ ঘণ্টা আগে