
২০২৪ সালে মঞ্চে এসেছিল স্পর্ধা: ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নাট্যদলের নাটক ‘তবুও জেগে উঠি’। এবার ঢাকার বাইরে যাত্রা শুরু করছে নাট্য প্রযোজনাটি। মোহসিনা আক্তার নির্দেশিত নাটকটি চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে মঞ্চস্থ হবে।
১৯ আগস্ট চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে প্রদর্শিত হবে তবুও জেগে উঠি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নাটকটি দেখা যাবে ২৮ আগস্ট। আর রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে তবুও জেগে উঠি দেখা যাবে আগামী ৪ সেপ্টেম্বর। প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ঢাকার বাইরে যাত্রা শুরুর আগে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে তবুও জেগে উঠি নাটকের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট বিকেল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে নাটকটি।
লিঙ্গ, পরিচয়, ক্ষমতা ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার ভেতরে নারীর প্রতিদিনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত নাট্য প্রযোজনা তবুও জেগে উঠি। নাটকটি সমাজের তৈরি করে দেওয়া ভূমিকা, প্রত্যাশা ও নিয়ন্ত্রণের কাঠামোকে প্রশ্ন করে এবং ব্যক্তির নিজের পরিচয় ও অস্তিত্বকে ফিরে পাওয়ার সংগ্রামকে সামনে নিয়ে আসে।
নির্দেশক জানান, চব্বিশের গণ-অভ্যুথান-পরবর্তী সময়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় শুরু হয় তবুও জেগে উঠির নির্মাণপ্রক্রিয়া। যে পরিবর্তন ও সমতার স্বপ্ন নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, সেই স্বপ্নের ভেতর নারী এবং প্রান্তিক লিঙ্গ পরিচয়ের মানুষের অবস্থান নিয়ে তৈরি হওয়া প্রশ্ন, হতাশা ও ক্ষোভ থেকেই এই প্রযোজনার যাত্রা। কিন্তু এ নাটক শুধু হতাশার গল্প নয়, এটি নীরবতা ভাঙার, প্রশ্ন তোলার এবং বারবার প্রতিকূলতার মুখেও জেগে ওঠার গল্প।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎই কাট-পিস সিনেমার গল্পের মূল ভিত্তি। অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা প্রমুখ। পরিচালনা করেছেন ইফফাত জাহান মম।
২২ মিনিট আগে
স্ট্যান্ডআপ কমেডিকে দেশের আনাচকানাচে ছড়িয়ে দিতে এক যুগ ধরে কাজ করছে বাংলাদেশ কমেডি ক্লাব। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন এবার আয়োজন করেছে নতুন কমেডি রিয়েলিটি শো ‘স্কুল অব কমেডি ফাইট’। আগামীকাল রোববার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে শুরু হবে এই আয়োজন।
২ ঘণ্টা আগে
বছরের দুই ঈদ মানেই প্রেক্ষাগৃহে শাকিব খানের সিনেমার দাপট। দর্শক চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা আগেভাগেই তাঁর শিডিউল নিয়ে রাখেন। আগামী বছরের দুই ঈদের জন্যও এখন থেকেই প্রস্তুত ঢালিউড সুপারস্টার। রোজার ঈদের সিনেমা চূড়ান্ত হওয়ার পর এবার ঘোষণা এল কোরবানির ঈদের সিনেমার।
২ ঘণ্টা আগে
নতুন সিনেমা ‘লজ্জা’র জন্য নিজেকে রীতিমতো ভেঙে গড়ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত মাসেই জানিয়েছিলেন, চরিত্রের প্রয়োজনে প্রায় ৮ কেজি ওজন কমিয়েছেন তিনি। এবার জানা গেল, পর্দায় চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ‘ফেশিয়াল রিজুভেনেশন ট্রিটমেন্ট’ও করিয়েছেন এই গ্ল্যামার গার্ল।
৩ ঘণ্টা আগে