ঢাকা: কয়েক বছর আগে কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনের রমরমা সেই সময়ে আড়ালে যেতে বাধ্য হন অস্কার বিজয়ী অভিনেতা। সম্প্রতি যুক্ত হলেন নতুন সিনেমায়। প্রথমে বড় চরিত্রের কথা শোনা গেলেও ভ্যারাইটি ডটকম জানাচ্ছে, পুলিশের গোয়েন্দা চরিত্রে অল্প সময়ের জন্য পর্দায় হাজির হবেন স্পেসি। মূল চরিত্রে থাকবেন সিনেমার নির্মাতা ফ্রাঙ্কো নিরো। ‘দ্য ম্যান হু ড্র গড’ নামের ওই সিনেমায় পরিচালক নিরোর স্ত্রী ভ্যানেসা রেডগ্রাভের বিপরীতে অভিনয় করবেন ‘আমেরিকান বিউটি’খ্যাত এই অভিনেতা।
কেভিনের এই ফেরায় অনেকে খুশি হলেও শঙ্কিত তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি নিউজ বা সাক্ষাৎকার দিতে চাইলেও কেউ আমার সঙ্গে যোগাযোগ করছেন না। আমি জানি না হলিউডও আমাকে গ্রহণ করবে কি না।’
কেভিন স্পেসি সেরা পার্শ্ব–অভিনেতা ও সেরা অভিনেতা বিভাগে জিতেছেন দুটি অস্কার। ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৫), ‘আমেরিকান বিউটি’ (১৯৯৯) যাঁরা দেখেছেন, তাঁরা জানেন তিনি কত বড়মাপের অভিনেতা। তিনি মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও গায়ক কেভিন স্পেসি।
২০১৮ সালের জুলাইয়ে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগ তোলেন এক ম্যাসাজ থেরাপিস্ট। এর আগে ২০১৭ সালে আরেক অভিনেতা অ্যান্টনি রেপ প্রথম কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটা নাকি ১৯৮৬ সালের ঘটনা। তখন রেপের বয়স ছিল মাত্র ১৪ ও স্পেসির ২৬ বছর। এরপর ১৫ জন কেভিন স্পেসির বিরুদ্ধে নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেন, যাঁদের ৮ জনই ছিলেন ‘হাউস অব কার্ডস’ টিভি শোর সেটের কর্মী ও শিল্পী। কিন্তু এই ১৬টি অভিযোগের কোনোটিই আদালতে প্রমাণিত হয়নি। তবে কেভিন স্পেসি ২০১৭ সালেই অ্যান্টনি রেপের কাছে ক্ষমা চান। এ ছাড়া আরও অভিযোগ উঠলে পরে অভিযোগকারী তা প্রত্যাহার করে নেন।
তবে কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগকারীদের সবাই ছিলেন পুরুষ। এসব অভিযোগের পর নেটফ্লিক্সের ‘হাউস অব কার্ডস’ সিরিজসহ একাধিক ছবি থেকে বাদ পড়েন এই অভিনেতা।

দুই যুগ ধরে গান, গিটার আর ড্রামসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন রায়েফ আল হাসান। রাফা নামেই সবার কাছে পরিচিত তিনি। একাধিক ব্যান্ডে বাজালেও অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে অ্যাভয়েড রাফা নামে গঠন করেছেন নিজের ব্যান্ড। ব্যান্ডটি নিয়ে দেশের মঞ্চে নিয়মিত পারফর্ম...
৮ ঘণ্টা আগে
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অনুষ্ঠানের মূল মঞ্চটি নির্মাণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।
৯ ঘণ্টা আগে
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এই আসর সম্প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির...
১০ ঘণ্টা আগে
সমাপ্তির পথে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সম্প্রতি শেষ হয়েছে সিরিজটির ফাইনাল বা ষষ্ঠ সিজনের শুটিং। এর মধ্য দিয়ে এমিলি কুপার চরিত্রকে বিদায় জানালেন অভিনেত্রী লিলি কলিন্স। দীর্ঘ সাত বছর ধরে চরিত্রটির সঙ্গে জড়িয়ে থাকার পর শেষ দিনের শুটিং শেষে আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান..,.
১১ ঘণ্টা আগে