অস্কারের মঞ্চে চড়কাণ্ড ঘটানোর পর এতদিন জনসম্মুখে দেখা যায়নি উইল স্মিথকে। সম্প্রতি তাঁর দেখা মিলল। শনিবার সকালে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দী হয়েছেন স্মিথ। উইল স্মিথের ভারত সফরের কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ারপোর্টে অভিনেতার সঙ্গে একজন ধর্মীয় নেতাকে দেখা গেছে। একে-অপরের সাথে কথা বলছিলেন আর হাসছিলেন।
মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাত নাড়লেন, ভক্তদের সাথে ছবিও তুললেন উইল স্মিথ। এর আগেও অনেকবার ভারতে এসেছিলেন স্মিথ। বেনারসের গঙ্গা আরতির ধর্মীয় নেতা সাধগুরুর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন তিনি।
উইল স্মিথ বিতর্কিত হন যখন তিনি অস্কারের মঞ্চে থাপ্পড় মারেন কমেডিয়ান ক্রিস রককে। স্ত্রীকে নিয়ে মঞ্চে ইয়ার্কি সহ্য করতে পারেননি তিনি। এই একই মঞ্চে ‘সেরা অভিনেতা’ হিসেবে অ্যাওয়ার্ডও পান তিনি। যদিও পরে অস্কারের মঞ্চে এমন কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন। তাতে থামেনি এই বিতর্ক। এরপর অস্কারের পক্ষ থেকে স্মিথকে শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে উইল অস্কারের কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, অস্কারেও না। যদিও নমিনেশন পাবেন, পুরস্কারও জিততে পারবেন। তবে অংশ নিতে পারবেন না। উইল তাঁকে দেওয়া এই শাস্তি মেনেও নিয়েছেন।
হলিউড সম্পর্কিত পড়ুন:

রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় ঈদের প্রথম দিন দেখা যায়নি শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি। অবশেষে জটিলতা কাটিয়ে ঈদের দ্বিতীয় দিন রোববার রাত থেকে স্টার সিনেপ্লেক্সে ফিরল শাকিব...
২ ঘণ্টা আগে
প্রায় দুই দশক পর আগামী এপ্রিলে ভারতে সংগীত সফরে আসার কথা ছিল পপতারকা শাকিরার। শুরু হয়েছিল টিকিট বিক্রি। তবে শেষ মুহূর্তে ইরান যুদ্ধের কারণে শাকিরার কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। প্রথমে ভারতে দুটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শাকিরার। শাকিরার কনসার্টের ঘোষণার পর দর্শকের আগ্রহ বাড়তে...
৫ ঘণ্টা আগে
সিনেমা মুক্তির পর অনলাইনে সিনেমা ফাঁস হয়ে যাওয়ার প্রবণতা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে নির্মাতাদের জন্য। সিনেমা পাইরেসি হওয়ার ভয়ে এই রোজার ঈদে একাধিক নির্মাতা ঈদের প্রথম সপ্তাহে শুধু মাল্টিপ্লেক্সে সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
৭ ঘণ্টা আগে
আবার চুমকি গানটির কথা যৌথভাবে লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।
১০ ঘণ্টা আগে