‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের বদৌলতেই জনি ডেপকে চিনেছে বিশ্ববাসী। হলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা নিজের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা নাকি দেখেননি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দেখেননি জনি ডেপ।
ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, সম্প্রতি জনি ডেপ বলেন, ‘আমি প্রথম পাইরেটস সিনেমা দেখিনি। কিন্তু আমি বিশ্বাস করি সিনেমাটি বেশ ভালো করেছে। কেননা, তাঁরা এই ফ্র্যাঞ্চাইজিটি আরও তৈরি করতে চেয়েছেন এবং আমি তা করতে পেরেছি। ২০০৩ সালে মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর প্রথম কিস্তি। চারটি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি। এমনকি আমি নিজেও সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলাম।’
জনি ডেপ এমন একটা সময় এই সত্য উন্মোচিত করলেন, যখন কিনা প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই চলছে তাঁর। মামলাটির বিচার কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।
এর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকজন নামী অভিনয়শিল্পী তাঁদের নিজের সিনেমা না দেখার কথা জানিয়েছেন। বিশ্বখ্যাত অভিনেতা টম হ্যাংকস বলেন, তিনি ‘ফরেস্ট গাম্প’সহ নিজের অভিনীত অনেক সিনেমা দেখেননি।
খ্যাতিমান অভিনেতা আল পাচিনোও নিজের সিনেমা দেখেন না বলে গণমাধ্যমকে জানান। এমনকি এমা স্টোন কিংবা রিজ উইদারস্পুনও নিজ নিজ জনপ্রিয় সিনেমাগুলো দেখেননি। এমা স্টোন বলেন, ‘কে নিজেকে দীর্ঘ সময় পর্দায় দেখতে ভালোবাসেন?’
হলিউড সম্পর্কিত পড়ুন:

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
৬ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে