মুক্তি পাওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯২ বার ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ দেখে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রামিরো আলানিস নামের এক তরুণ। এ কারণে গিনেস বুকে নাম উঠেছে তাঁর। গত বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধনী প্রদর্শনী থেকেই সিনেমাটি দেখা শুরু করেন আলানিস। দিনে পাঁচটি করে শো দেখেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে ৩ হাজার ৪০০ ডলার (প্রায় ২ লাখ ৯৩ হাজার টাকা)।
গিনেস বুকে নাম লেখানোর শর্ত হলো, সিনেমার প্রদর্শনী শুরুর পর থেকে শেষের টাইটেল বা ক্রেডিট লাইন দেখানো শেষ না হওয়া পর্যন্ত দেখতে হবে। এই সময় অন্য কোনো কাজে যুক্ত হওয়া যাবে না। রামিরো সে সব মেনেছেন, এই মর্মে লিখিত বিবৃতিও দিয়েছে সিনেমা হলগুলো।
এর আগে ২০১৯ সালে একজন দর্শক ১৯১ বার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ দেখে রেকর্ড করেছিলেন। ২০২১ সালের সেই রেকর্ড ভেঙে ২০৪ বার ফরাসি ফ্যান্টাসি সিরিজ ‘কামেলো: দ্য ফার্স্ট চ্যাপ্টার’ দেখেন এক দর্শক।
গত বছর ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া মার্ভেল কমিকস নির্ভর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে কলাম্বিয়া পিকচারস এবং মার্ভেল স্টুডিওজ। পরিবেশনার দায়িত্ব নিয়েছে সনি পিকচারস।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৭ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
৭ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
১ দিন আগে